"উদ্দীপকের আম্বিয়া বেগম ও 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ যেন একই সূত্রে গাঁথা”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: "উদ্দীপকের আম্বিয়া বেগম ও 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ যেন একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। কারণ গল্পের লক্ষ্মীবউয়ের জীবনেও একই পরিণতি লক্ষণীয়। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের উপকারিতা এবং এর প্রতি মানুষের অবহেলার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে মূলত গৃহকর্মে নিপুণা এক গৃহবধূর জীবনবাস্তবতা তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন গৃহবধূ সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করেও বিনিময়ে সকলের অবহেলা পায়। সংসারজীবনে তার অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে সে দুঃখ-কষ্ট নিয়ে জীবন কাটায়। উদ্দীপকে বিধবা আম্বিয়া বেগম সর্বস্ব দিয়ে সন্তানদের মানুষ করেন এবং তাদের সব দায়িত্ব পালন করেন। অথচ নিজের অসুস্থ অবস্থায়ও তিনি সন্তানদের কাছে পান না। সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করলেও তার সামান্য মূল্যায়নও তিনি পান না। এমন ঘটনা প্রতিটি পরিবারের অন্তরালেই হয়তো ঘটে, যা 'নিমগাছ' গল্পে উপস্থাপিত হয়েছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের জীবনচিত্র অঙ্কন করেছেন। প্রতিটি নারীই সংসারকে ভালোবেসে অনেক ত্যাগ স্বীকার করে। অথচ সে সংসারে অবহেলিত জীবন কাটায়। কেউ তার যত্ন নেয় না। তার ভালো-মন্দ, সুখ-দুঃখের খবর কেউ রাখে না। তার মানবিক মর্যাদার ইতিহাস কেউ জানে না। পারিবারিক ও সামাজিক গুরুত্বের খবর কেউ রাখে না। জীবন ভাগ্যের পরিণতিতে গল্পের এই লক্ষ্মীবউ ও উদ্দীপকের আম্বিয়া বেগম যেন একই সূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের আম্বিয়া বেগম ও 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ যেন একই সূত্রে …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর