"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর।
উত্তর: উদ্দীপক (i)-এর ভাঙা কুলার আত্মকথনই যেন 'নিমগাছ গল্পের মূল সুর। মন্তব্যটি যথার্থ। গাছপালা জীবের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা থেকে জীবন বাঁচানোর ওষুধ এবং জীবন সাজানোর আসবাব ও প্রসাধনী পাওয়া যায়। উদ্দীপক (i)-এ একটি কুলার আত্মকথা তুলে ধরা হয়েছে। আজ কুলাটির কদর না থাকলেও একসময় ছিল। সকলে তাকে দিয়ে নানা কাজ করাত। চাল পরিষ্কার, ধান থেকে চিটা আলাদা করা প্রভৃতি কাজে ব্যবহৃত হতো। এখন পুরনো হয়েছে বলে তা চুলার পাশে অনাদরে পড়ে আছে। 'নিমগাছ' গল্পেও নিমগাছের নানা গুণের কথা উল্লেখ আছে। কবিরাজ ঔষধি গুণের জন্য এ গাছের গুরুত্ব অনুধাবন করে। একজন কবি গাছটির প্রয়োজনের দিক না দেখে গাছটির পাতা, ফুল তথা সৌন্দর্যের প্রশংসা করেন। নিমগাছরূপী গৃহকর্ম-নিপুণা বধূটিরও একই অবস্থা। সবার তৃপ্তির জন্য সে সংসারের সব কাজ করে যায়। উদ্দীপকে ভাঙা কুলা ও 'নিমগাছ' গল্পের নিমগাছরূপী গৃহবধূ একই অবস্থার শিকার। তারা উভয়েই অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে। বিনিময়ে তারা কিছুই পায় না। এমনকি তারা মুক্তির আনন্দ থেকেও বঞ্চিত। এভাবে তারা একসূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক (i) এর আত্মকথনই যেন নিমগাছ গল্পের মূল সুর”- মন্তব্যটির যথা…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর