উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের উল্লিখিত বিজ্ঞজনদের প্রতিনিধি। এ সংসারে নারী-পুরুষের সমান অধিকার রয়েছে। অথচ নারীর অবদানের কথা, কর্মগুণের কথা পুরুষশাসিত সমাজব্যবস্থায় কেউ মনে রাখে না। তারা চায় নারীদের চিরদিন তাদের সেবাদাসী করে রাখতে। তাদের এই হীন মানসিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের সমাজ আজ এতটা পিছিয়ে রয়েছে। 'নিমগাছ' গল্পে দেখা যায়, নিমগাছের রয়েছে নানা গুণ। এর ঔষধি গুণের কথা বিজ্ঞরা উপলব্ধি করেন। এজন্য বাড়ির পাশে নিমগাছ গজালে তারা খুশি হন। তাঁরা বলেন 'নিমের হাওয়া ভালো, থাক, কেটো না।' উপকারটুকু গ্রহণ করলেও কেউ তার যত্ন করে না। এ যেন উদ্দীপকের মকবুলের মানসিকতারই প্রতিচ্ছবি। মকবুল স্ত্রী টুনিকে দিয়ে ধানভানা থেকে শুরু করে জমির কাজ সবই করায়। কিন্তু তাকে যতটা খাটায় ততটা মূল্যায়ন করে না। তাই বলা যায়, উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের বিজ্ঞজনদের প্রতিনিধি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মকবুল 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর