"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ" – মন্তব্যটির সাথে আমি একমত। সৃষ্টির আদি থেকে এই বিশ্বসভ্যতাকে পূর্ণতা দান করার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরও সমান অবদান রয়েছে। অথচ সেই নারীকে তার অবদানের স্বীকৃতি না দিয়ে করা হয়েছে অবহেলা। উদ্দীপকে একজন অল্পবয়সী নারীর কথা বলা হয়েছে, যে বৃদ্ধ মকবুলের স্ত্রী। তাকে দিয়ে ধানভানা থেকে শুরু করে জমির কাজ পর্যন্ত করানো হয়। তবে সে যতটা পরিশ্রম করে, ততটা মূল্যায়ন পায় না। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে তারই রূপ ও গুণমুগ্ধ মনুর সাথে সংসারের অমানবিক আবেষ্টনী ভেঙে কোথাও চলে যাওয়ার, অথচ যেতে পারে না। এই টুনি যেন 'নিমগাছ' গল্পের নিমগাছের রূপকের আড়ালে বর্ণিত ওদের বাড়ির লক্ষ্মীবউটি। 'নিমগাছ' গল্পে প্রতীকী অর্থে নিমগাছকে ব্যবহার করেছেন গল্পকার। আসলে গৃহকর্মের নাগপাশে আবদ্ধ আমাদের সমাজের গৃহবধূদের বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। এখানে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির অবদানের কথা উঠে এসেছে নিমগাছের রূপকের অন্তরালে। নিমগাছের ছাল, পাতা, ডাল মানুষের নানা উপকারে আসে কিন্তু কেউ তার যত্ন করে না। তেমনি 'নিমগাছ' গল্পের ওদের বাড়ির লক্ষ্মীবউটিও সংসারের যাবতীয় কাজকর্ম করলেও সঠিক মূল্যায়ন পায় না। তার ইচ্ছে করে সংসারের বন্ধন ছিন্ন করে লোকটার সাথে বনে গিয়ে নিগৃহীত ও অবহেলিত জীবনের ইতি টানতে। কিন্তু সংসারের জাল সে ছিন্ন করতে পারে না, যেমন পারেনি উদ্দীপকের টুনি। তাই উদ্দীপকের টুনি যেন গল্পের ওদের বাড়ির লক্ষ্মীবউটি। ফলে প্রশ্নোক্ত মন্তব্যের সাথে আমি একমত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"টুনি যেন 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর