উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' রচনার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের উপকার ও তার উপেক্ষিত হওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের বিভিন্ন উপকারী দিক বর্ণনা করা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে বারবার ব্যবহার করলেও কেউ তার যত্ন নেয় না। এর ফলে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই একে দাঁড়ি থাকতে হয়। নিমগাছের প্রতীকে গল্পকার মূলত একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরেছেন। উদ্দীপকে গাছের অসহায় ও নিদারুণ পরিণতি তুলে ধরা হয়েছে। পথিক ক্লান্ত হয়ে গাছের তলে বসে তার ক্লান্তি দূর করে, গাছের ফল খেয়ে আনন্দ পায়। কিন্তু যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে চলে যায়। তাতে গাছ ব্যথা পেলেও কিছু না বলে অকাতর হয়ে নিজের অবস্থানেই থাকে। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের করুণ পরিণতি দেখানো হয়েছে। নিমগাছ আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে লাগে। নিমগাছের গুরুত্ব অনেক হলেও কেউ তার যত্ন নেয় না। গাছের ছাল তুলে ফেললে, পাতা ছিঁড়লে, ডাল ভেঙে ফেললে, চারপাশে ময়লা আবর্জনা ফেলে রাখলেও নিমগাছ নিরুপায় ও অসহায় হয়ে নিজের জায়গাতেই থাকে। তাই বলা যায়, উদ্দীপকটির সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের পরিস্থিতির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' রচনার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর