"উদ্দীপকটিতে 'নিমগাছ' রচনার সমগ্র ভাব প্রকাশ পায়নি"-মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি"-মন্তব্যটি যথার্থ। কেননা উদ্দীপকে কেবল নিমগাছ তথা লক্ষ্মীবউটির নিঃস্বার্থ ত্যাগের দিকটি ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা তুলে ধরা হয়েছে। নিমগাছ যেমন নানাবিধ উপকার করেও মানুষের যত্ন পায় না, তেমনই লক্ষ্মীবউটিও সংসারের জন্য জীবন উজাড় করে অক্লান্ত পরিশ্রম করেও কারও সহমর্মিতা পায় না। এর মাধ্যমে গল্পকার নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে তরু অর্থাৎ গাছের বাস্তব পরিণতি ফুটে উঠেছে। পথিক যখন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায় তখন গাছের ছায়াতেই বসে বিশ্রামের জন্য। গাছের ছায়ায় শরীর জুড়িয়ে গাছের ফল খেয়ে নিজেকে পরিতৃপ্ত করলেও যাওয়ার সময় গাছের ডাল ভেঙে গাছকে কষ্ট দিয়ে চলে যায়। কিন্তু গাছ নিঃস্বার্থভাবে পথিকের সেবা করার পরও এই কষ্ট মুখ বুজে সহ্য করে, কোনো প্রতিবাদ করে না। উদ্দীপকে গাছের মাধ্যমে আমাদের উপকার ও গাছের ত্যাগ স্বীকারের দিকটি প্রকাশ পেয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছ সম্পর্কে বলা হয়েছে। নিমগাছ আমাদের যে উপকার করে সেই দিকগুলো বর্ণনা করা হয়েছে। নিমগাছ অনেক উপকারী হলেও আমরা তার কোনো যত্ন নিই না, তাকে অবহেলায় ফেলে রাখি। মূলত গল্পে নিমগাছের মধ্য দিয়ে প্রতীকী অর্থে লেখক গৃহকর্ম-নিপুণা গৃহবধূর জীবন তুলে ধরেছেন। একজন গৃহবধূ সংসারে নানা অবদান রাখলেও তার কোনো মূল্যায়ন করা হয় না। সে তার পছন্দমতো কোথাও যেতেও পারে না। নিমগাছের মতোই শিকড়ের টানে সংসারে মুখ বুজে পড়ে থাকে। উদ্দীপকে গাছের নিঃস্বার্থ ত্যাগের দিকটি ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে পরিবেশে নিমগাছের উপকারিতার অন্তরালে নারীর জীবনের অপরিসীম আত্মত্যাগ বিধৃত হয়েছে। যেখানে তার ভেতরে মুক্তির কামনা থাকলেও কোনো উপায় নেই। যেমন নিমগাছের শিকড়ের গভীরতার কারণে তার অন্য কোথাও চলে যাওয়ার উপায় নেই। উদ্দীপকে এ বিষয়গুলো অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব প্রকাশ পায়নি মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'নিমগাছ' রচনার সমগ্র ভাব প্রকাশ পায়নি"-মন্তব্যটি বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর