উদ্দীপকের ফুফুর পরিবারের লোকজন 'নিমগাছ' গল্পের কাদের প্রতিনিধি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফুফুর পরিবারের লোকজন 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা গৃহবধূর পরিবারের লোকজনের প্রতিনিধি। 'নিমগাছ' গল্পে একটি নিমগাছের মাধ্যমে গল্পকার সংসারজীবনে নারীর অপরিসীম আত্মত্যাগ ও আন্তর্জাতনার নির্মম দিক তুলে ধরেছেন। গৃহবধূ সংসারে অক্লান্ত পরিশ্রম করে সবাইকে সুখে রাখে কিন্তু পরিবারের লোকজন তার কোনো যত্ন নেয় না। বরং গৃহবধূকে অবহেলা-অনাদরে ফেলে রেখে তাকে কষ্ট দেয়। উদ্দীপকে ফুফুর পরিবারে আশ্রয় নেওয়া পিতৃ-মাতৃহীন মিতুর জীবন-যন্ত্রণা তুলে ধরা হয়েছে। মিতু কথা বলতে না পারলেও ফুফুর পরিবারের যাবতীয় কাজকর্ম করে এবং সবার খেয়াল রাখে। অফিসে যাওয়ার সময় ফুফার খাবার দেওয়া, ফুফাতো ভাই-বোনদের স্কুলে যাওয়ার সময় নানা কিছু করে দেওয়া, অসুস্থ ফুফুকে ওষুধ খাওয়ানো ইত্যাদি কাজ করে সে ক্লান্ত হয়ে পড়ে। তার বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু ফুফুর মায়ায় সে যেতে পারে না। কারণ সে বাড়ির সবার খেয়াল রাখলেও কেউ তার খেয়াল রাখে না। একইভাবে 'নিমগাছ' গল্পের নিমগাছের মতো উপকারী বউটি সংসারে সবার খেয়াল রাখে। সবার সব কাজে তাকে প্রয়োজন হয়। অথচ বাড়ির কেউ তার প্রতিও খেয়াল রাখে না। এভাবে অবহেলা করার দিক থেকে উদ্দীপকের ফুফুর পরিবারের লোকজন 'নিমগাছ' গল্পের গৃহলক্ষ্মীবউটির পরিবারের লোকজনের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ফুফুর পরিবারের লোকজন 'নিমগাছ' গল্পের কাদের প্রতিনিধি? ব্য…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর