"অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"- মন্তব্যটি লেখক কেন করেছিলেন?
উত্তর: প্রয়োজনের অতিরিক্ত খাবার পরিবেশন করার পরেও ভৃত্য আবদুর রহমান বলে- রান্নাঘরে আরও আছে। তাই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। আফগানিস্তানে লেখকের ভৃত্য আবদুর রহমান। পরিবেশনের পর খাবারের প্রাচুর্য দেখে লেখক অবাক হন। প্রচুর মাংস, গোটা আষ্টেক বড় সাইজের শামি কাবাব, পুরো একটা মুরগির রোস্ট দেখে লেখক অবাক হন। ইতোমধ্যে আবদুর রহমান যা খাবার এনেছে তা খাওয়াই ছিল লেখকের পক্ষে অসম্ভব, তার ওপর যখন বলে রান্নাঘরে আরও অবশিষ্ট আছে তখন সম্পূর্ণ খাবারের পরিমাণ চিন্তা করে লেখক রীতিমতো নিশ্চুপ হয়ে যান। তখন নিজের মানসিক অবস্থা বোঝাতে লেখক উল্লিখিত মন্তব্যটি করেছিলেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"- মন্তব্যটি লেখক কেন করেছিলেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর