শেয়ারFacebookWhatsApp

'ওরভোয়া' অর্থ কী?

উত্তর: 'ওরভোয়া' অর্থ আবার দেখা হবে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'ওরভোয়া' অর্থ কী?

উদ্দীপক

নদীভাঙনে বাড়ি ভেঙে গেলে শহরে সপরিবারে চলে আসেন জলিল মিয়া। একটি বেসরকারি অফিসে পিয়নের কাজ নেন। কাজের পাশাপাশি কর্মকর্তাদের যেকোনো ব্যক্তিগত কাজ সানন্দে করে দেন। তাই সবাই তাঁর কাজে ভীষণ খুশি। অবসরে জলিল মিয়া তাঁর গ্রামের কথা ভাবেন। সেই সবুজ গাছে ঢাকা, পাখির কলকাকলিতে মুখর, নদীতীরের সেই শ্যামল গ্রামে ফিরে যেতে তাঁর প্রবল ইচ্ছা করে।

Sylhet · 2025

উত্তর

'ওরভোয়া' অর্থ আবার দেখা হবে।

উত্তর

◉ প্রয়োজনের অতিরিক্ত খাবার পরিবেশন করার পরেও ভৃত্য আবদুর রহমান বলে- রান্নাঘরে আরও আছে। খাবারের এরকম আধিক্য দেখে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ◉ আফগানিস্তানে লেখকের ভৃত্য আবদুর রহমান। তার রান্না করা খাবার পরিবেশনের পর খাবারের প্রাচুর্য দেখে লেখক অবাক হন। প্রচুর মাংস, বড় সাইজের আটটি শামি-কাবাব, পুরো একটা মুরগির রোস্ট দেখে লেখক অবাক হন। ইতোমধ্যে আবদুর রহমান যা খাবার এনেছে তা খাওয়াই ছিল লেখকের পক্ষে অসম্ভব, তার ওপর যখন বলে রান্নাঘরে আরও অবশিষ্ট আছে তখন সম্পূর্ণ খাবারের পরিমাণ চিন্তা করে লেখক রীতিমতো নিশ্চুপ হয়ে যান। তখন নিজের মানসিক অবস্থা বোঝাতে লেখক উল্লিখিত মন্তব্যটি করেছিলেন।

উত্তর

◉ উদ্দীপকের জলিল মিয়ার গ্রাম আর 'প্রবাস বন্ধু' রচনায় বর্ণিত পানশিরের মধ্যে তুলনা করলে প্রাকৃতিক ভিন্নতা বা বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। ◉ 'প্রবাস বন্ধু' রচনায় লেখক সৈয়দ মুজতবা আলী প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি বিষয় ফুটিয়ে তুলেছেন হাস্যরসাত্মকভাবে। লেখকের দেখভালে নিয়োজিত থাকা আবদুর রহমানের জন্মভূমি পানশিরের বরফশীতল জলবায়ুর আকর্ষণীয় বর্ণনা পাওয়া যায় এই রচনায়। ◉ উদ্দীপকের বেসরকারি অফিসের পিয়ন জলিল মিয়া অবসরে নিজের গ্রামের কথা ভাবেন। তাঁর গ্রাম সবুজ গাছে ঢাকা, পাখির কলকাকলিতে মুখর; নদীতীরের সেই শ্যামল গ্রামে তাঁর ফিরে যেতে প্রবল ইচ্ছা করে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতেও আবদুর রহমান নিজের গ্রাম পানশিরের সৌন্দর্য তুলে ধরেছে। তার মতে পানশিরের সৌন্দর্যে লেখক মুগ্ধ হবেন। সেখানে শীতকালে প্রচুর বরফ পড়ে, নানা ধরনের বরফ। বাতাস বয়ে চলে। আবার কখনো বরফ পড়া বন্ধ হয়ে সূর্য ওঠে। সাদা বরফের ওপর সূর্যের রোশনি উজ্জ্বল আলো বিকিরণ করে যাতে চোখ মেলে তাকানো যায় না। পানশিরের এমন বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে উদ্দীপকের জলিল মিয়ার গ্রামের সৌন্দর্যের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

◉ হ্যাঁ, উদ্দীপকের জলিল মিয়া 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আব্দুর রহমানের প্রতিনিধিত্ব করে। কারণ সেও আবদুর রহমানের মতোই আন্তরিক ও স্বদেশপ্রেমিক। ◉ 'প্রবাস বন্ধু' রচনায় আফগান আবদুর রহমান লেখকের দেখভালে নিয়োজিত হয়। সে খুব সরল, সেবাপরায়ণ ও আন্তরিক ছিল। তার দেশপ্রেমে লেখক মুগ্ধ হয়েছিলেন। তার কাছে জন্মস্থান পানশির ছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। ◉ নদীভাঙনে বাড়ি ভেঙে গেলে উদ্দীপকের জলিল মিয়া সপরিবারে শহরে চলে আসেন। বেসরকারি অফিসে পিয়নের কাজ করতে গিয়ে কর্মকর্তাদের যেকোনো ব্যক্তিগত কাজও করে দেন তিনি। ফলে সবাই তাঁর কাজে ভীষণ খুশি। আবার জলিল মিয়া অবসরে তাঁর গ্রামের কথাও ভাবেন। তাঁর সবুজ গাছে ঢাকা, পাখির কলকাকলিতে মুখর ও নদীতীরের শ্যামল গ্রামে তিনি ফিরে যেতে চান। জলিল মিয়ার এমন জন্মভূমি ছেড়ে দূরে থাকা, সেবাপরায়ণতা ও দেশপ্রেম 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের মধ্যেও লক্ষ করা যায়। সে ছিল লেখকের প্রতি খুবই আন্তরিক ও সেবাপরায়ণ। তার আচরণ ও কথাবার্তায় এ দিকগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। ◉ 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমান নিজ গ্রাম পানশির ছেড়ে কাবুল শহরে অবস্থান করে। সেখানে সে লেখককে সাদরে গ্রহণ করে এবং লেখকের গৃহকর্মী হিসেবে তাঁর দেখভাল করে। তার সেবাপরায়ণতা ও আতিথেয়তায় লেখক মুগ্ধ হন। আবার তার নিজের জন্মস্থান পানশির সম্পর্কে সে নানা রকম সৌন্দর্যের কথা বলে। তার বর্ণনায় উঠে আসে পানশিরের অপরূপ সৌন্দর্য, সেখানকার বিচিত্র পরিবেশ ও প্রকৃতি। এর মাধ্যমে তার দেশপ্রেম ফুটে ওঠে। ফলে উদ্দীপকের জলিল মিয়ার সঙ্গে তার অনেকাংশেই মিল পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের জলিল মিয়া 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের প্রতিনিধিত্ব করে।
SSCবাংলা ১ম পত্রSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।