'কার গোয়াল, কে দেয় ধুয়ো।'- লেখক এমন মন্তব্য করেছেন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: লেখককে খাবার খাওয়ানো নিয়ে আবদুর রহমানের আন্তরিকতার বাড়াবাড়ি দেখে লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।' বাইরে থেকে লেখক বাড়ি ফিরে আসার পর আবদুর রহমান তাকে খাবার পরিবেশন করে। আবদুর রহমান এক এক করে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাবার পরিবেশন করতে থাকে। লেখক ক্ষুধার্ত ছিলেন, রান্নাও ভালো ছিল, তাই লেখক প্রয়োজনের তুলনায় বেশিই খাবার খান। খাওয়ার শেষে আবদুর রহমান আঙুর পরিবেশন করে। আঙুর গোটা আটেক খেয়ে লেখক আবদুর রহমানকে বলেন যে তিনি আর কিছুই খাবেন না। এরপরও আবদুর রহমান চায়ের সরঞ্জাম নিয়ে লেখকের দিকে এগিয়ে গেলে লেখক বলেন- 'কার গোয়াল, কে দেয় ধুয়ো।'
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'কার গোয়াল, কে দেয় ধুয়ো।'- লেখক এমন মন্তব্য করেছেন কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর