'অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর'- লেখক কেন এ কথা বলেছেন? বুঝিয়ে লেখো।
উত্তর: একজনের যা প্রয়োজন তার তুলনায় ছয়গুণ খাবার পরিবেশন করায় লেখক আবদুর রহমানকে উদ্দেশ্য করে এ মন্তব্যটি করেছিলেন। আফগানিস্তানে অবস্থানের সময় আবদুর রহমান নামের একজন গৃহকর্মী লেখকের দেখভালের দায়িত্বে ছিল। সে সেখানকার বিচিত্র ও সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায়। সে লেখকের একার জন্য অনেক বেশি খাবার একসঙ্গে পরিবেশন করে। এটি দেখে লেখকের অবস্থা 'অল্প শোকে কাতর অধিক শোকে পাথর' হওয়ার মতো হলো। তিনি বলেছেন, একজনের রান্না না করে কেউ যদি তিন জনের রান্না করে, তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি ছয় জনের রান্না পরিবেশন করেও বলে, রান্নাঘরে আরও আছে তখন আর কী করার থাকে?
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর'- লেখক কেন এ কথা বলেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর