শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১-এর শেফালীর মধ্যে 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপক (ⅰ)-এর শেফালীর সঙ্গে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের দায়িত্বশীলতা, কর্মনিপুণতা ও ভদ্রোচিত আচরণের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমান অত্যন্ত করিৎকর্মা। অর্থাৎ সে সকল কাজের কাজি। সেসব কাজ যত্নসহকারে দ্রুত করতে পারে। সে বাজারের পর্বতপ্রমাণ বোঝা বহন করতে পারে। সে অল্প সময়ে অনেক রান্না করতে পারে। তার আতিথেয়তা, কর্তব্যপরায়ণতা ও সহজ-সরল সদাচারে লেখক মুগ্ধ হন। উদ্দীপকের শেফালী গৃহস্থালির কাজে পটু। পাশাপাশি বাড়ির সকল সদস্যের চাহিদার চেয়ে বেশি কাজ করে দেয় যা তার কর্মদক্ষতার পরিচায়ক। 'প্রবাস বন্ধু' রচনায় কাবুলে লেখকের ভৃত্য আবদুর রহমানও ছিল কর্মনিপুণ। দশজনের মোট সে একাই বইতে পারত। জুতা পালিশ থেকে যাবতীয় কাজ তার জানা ছিল। উদ্দীপকের রূপালির ভদ্র ও অমায়িক আচরণে বাড়ির সবাই তার প্রতি সন্তুষ্টচিত্ত। 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের প্রভুভক্তি অমায়িক ও ভদ্রোচিত। বিশাল শরীরের অধিকারী হলেও আবদুর রহমান লেখকের সামনে মাথা নিচু করে কথা বলতেন। কারণ আফগানিস্তানে সংস্কার হলো মালিকের সামনে মাথা উঁচু করে তাকাতে নেই। এভাবে উদ্দীপকের রূপালির কর্মনিপুণতা ও ভদ্রোচিত আচরণ 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের দায়িত্বশীলতা কর্মনিপুণতা ও ভদ্রোচিত আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপক-১-এর শেফালীর মধ্যে 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের যে বৈ…

উদ্দীপক

উদ্দীপক-১: শেফালী গৃহস্থালির কাজে বেশ পটু। বাড়ির সদস্যদের প্রয়োজনে যতটুকু কাজ করা দকার সে তার চেয়ে বেশিই করে। ভদ্র আচরণের জন্য বাড়ির সবাই তার প্রতি সন্তুষ্ট। উদ্দীপক-২ : স্ত্রী-সন্তান নিয়ে মামুন সাহেব থাইল্যান্ডের বিখ্যাত পাতায়া সমুদ্রসৈকতে ঘুরতে গেলেন। সেখানে গিয়ে তার মনে হলো, এর চেয়ে বাংলাদেশের কক্সবাজার অনেক সুন্দর। কক্সবাজার সমুদ্রসৈকতের দীর্ঘ তট, ইনানি বিচ, হিমছড়ি ও চারপাশের প্রকৃতি অনেক আকর্ষণীয়।

উত্তর

কাবুল নদীর পারে পৌঁছাতেই লেখক সৈয়দ মুজতবা আলী দেখতে পেলেন মশিয়ে জিরার টাঙা হাঁকিয়ে, টগবগাবগ করে বাড়ি ফিরছেন।

উত্তর

লেখককে খাবার খাওয়ানো নিয়ে আবদুর রহমানের আন্তরিকতার বাড়াবাড়ি দেখে লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। বাইরে থেকে লেখক বাড়ি ফিরে আসার পর আবদুর রহমান তাকে খাবার পরিবেশন করে। আবদুর রহমান এক এক করে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাবার পরিবেশন করতে থাকে। লেখক ক্ষুধার্ত ছিলেন, রান্নাও ভালো ছিল, তাই লেখক প্রয়োজনের তুলনায় বেশিই খাবার খান। খাওয়ার শেষে আবদুর রহমান আঙুর পরিবেশন করে। আঙুর গোটা আটেক খেয়ে লেখক 'আবদুর রহমানকে বলেন যে তিনি আর কিছুই খাবেন না। এরপরও আবদুর রহমান চায়ের সরঞ্জাম নিয়ে লেখকের দিকে এগিয়ে গেলে লেখক বলেন- 'কার গোয়াল, কে দেয় ধুয়ো।'

উত্তর

উদ্দীপক (ⅰ)-এর শেফালীর সঙ্গে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের দায়িত্বশীলতা, কর্মনিপুণতা ও ভদ্রোচিত আচরণের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমান অত্যন্ত করিৎকর্মা। অর্থাৎ সে সকল কাজের কাজি। সেসব কাজ যত্নসহকারে দ্রুত করতে পারে। সে বাজারের পর্বতপ্রমাণ বোঝা বহন করতে পারে। সে অল্প সময়ে অনেক রান্না করতে পারে। তার আতিথেয়তা, কর্তব্যপরায়ণতা ও সহজ-সরল সদাচারে লেখক মুগ্ধ হন। উদ্দীপকের শেফালী গৃহস্থালির কাজে পটু। পাশাপাশি বাড়ির সকল সদস্যের চাহিদার চেয়ে বেশি কাজ করে দেয় যা তার কর্মদক্ষতার পরিচায়ক। 'প্রবাস বন্ধু' রচনায় কাবুলে লেখকের ভৃত্য আবদুর রহমানও ছিল কর্মনিপুণ। দশজনের মোট সে একাই বইতে পারত। জুতা পালিশ থেকে যাবতীয় কাজ তার জানা ছিল। উদ্দীপকের রূপালির ভদ্র ও অমায়িক আচরণে বাড়ির সবাই তার প্রতি সন্তুষ্টচিত্ত। 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের প্রভুভক্তি অমায়িক ও ভদ্রোচিত। বিশাল শরীরের অধিকারী হলেও আবদুর রহমান লেখকের সামনে মাথা নিচু করে কথা বলতেন। কারণ আফগানিস্তানে সংস্কার হলো মালিকের সামনে মাথা উঁচু করে তাকাতে নেই। এভাবে উদ্দীপকের রূপালির কর্মনিপুণতা ও ভদ্রোচিত আচরণ 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের দায়িত্বশীলতা কর্মনিপুণতা ও ভদ্রোচিত আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপক-২-এর মামুন সাহেব এবং 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান উভয়ের চরিত্রে দেশপ্রেমের দিকটি প্রকাশ পাওয়ায় “উদ্দীপক-২-এর মামুন সাহেব এবং 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত”- এ মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক আফগান আবদুর রহমানের সারল্য, অতিথিপরায়ণতা ও দেশপ্রেমকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। আবদুর রহমানের কাছে তার স্বদেশ সবচেয়ে সুন্দর। এর প্রাকৃতিক সৌন্দর্য ও আবহাওয়ার সাথে কোনো কিছুর তুলনা হয় না। উদ্দীপক-২-এর মামুন সাহেবের চরিত্রেও দেশপ্রেম প্রকাশিত হয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে থাইল্যান্ডের পাতায়া সমুদ্রসৈকতে বেড়াতে গেলেও তার কাছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতই ভুবনসেরা। 'প্রবাস বন্ধু' রচনায় বর্ণিত আফগান আবদুর রহমানও দেশপ্রেম প্রদীপ্ত। তার কাছে তার জন্মভূমি পানশিরের সৌন্দর্য ও আবহাওয়া পৃথিবীর যেকোনো জায়গার তুলনায় সেরা। উদ্দীপকের মামুন সাহেবের চরিত্রে যেমন দেশপ্রেম প্রতিফলিত হয়েছে, অনুরূপ প্রতিফলিত হয়েছে আবদুর রহমানের চরিত্রেও। পানশিরের শীতকালের মনোমুগ্ধকর আবহাওয়া ও সৌন্দর্যের বর্ণনা দিয়ে সেখানকার মানুষের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যবান হওয়ার পেছনে এর প্রকৃতি ও পরিবেশের বিশুদ্ধতাকে গুরুত্বারোপ করেছে। উদ্দীপকের মামুন সাহেবও স্বদেশের কক্সবাজারকে সবার ওপরে স্থান দিয়েছেন। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।