শেয়ারFacebookWhatsApp

আবদুর রহমানকে নরদানব বলার কারণ কী? ব্যাখ্যা করো।

উত্তর: আবদুর রহমানের শারীরিক গঠনের কারণে তাকে নরদানব বলা হয়েছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে উল্লেখিত আবদুর রহমান উচ্চতায় ছয় ফুট চার ইঞ্চি। হাত দুটি হাঁটু পর্যন্ত লম্বা। যেমন চওড়া তার কাঁধ, তেমনি চওড়া তার মুখ। এবড়োখেবড়ো নাক-কপাল নেই। আবদুর রহমানের এমন শারীরিক গঠন দেখে লেখক তাকে নরদানব বলেছেন।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

আবদুর রহমানকে নরদানব বলার কারণ কী? ব্যাখ্যা করো।

উদ্দীপক

শীতকালীন অবকাশে সেনাজ তার বাবা-মায়ের সাথে শেরপুরে বেড়াতে যায়। সেখানকার সবুজ-শ্যামল প্রকৃতি আর গারো পাহাড়ের সৌন্দর্যে সে বিমোহিত হয়। এই এলাকার বিভিন্ন দৃষ্টিনন্দন দৃশ্যাবলি সবাই মিলে উপভোগ করে এবং গারো আদিবাসীদের সুন্দর ব্যবহারে অভিভূত হয়।

Chittagong · 2023

উত্তর

'ওরভোয়া' শব্দের অর্থ আবার দেখা হবে।

উত্তর

আবদুর রহমানের শারীরিক গঠনের কারণে তাকে নরদানব বলা হয়েছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে উল্লেখিত আবদুর রহমান উচ্চতায় ছয় ফুট চার ইঞ্চি। হাত দুটি হাঁটু পর্যন্ত লম্বা। যেমন চওড়া তার কাঁধ, তেমনি চওড়া তার মুখ। এবড়োখেবড়ো নাক-কপাল নেই। আবদুর রহমানের এমন শারীরিক গঠন দেখে লেখক তাকে নরদানব বলেছেন।

উত্তর

উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগের দিকটিকে প্রতিফলিত করেছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখকের প্রবাস জীবনের বিচিত্র অভিজ্ঞতা এবং সেবক আবদুর রহমানের চারিত্রিক সৌন্দর্য বর্ণিত হয়েছে। ভিন্ন দেশের বৈচিত্র্যময় পরিবেশে লেখকের ভ্রমণ সার্থক হয়েছে। আফগানিস্তানের প্রস্তরভূমি ও বরফশীতল জলবায়ু তার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, সেনাজ শীতকালে শেরপুরে বেড়াতে যায়। সেখানে যেমন আছে সবুজ-শ্যামল প্রকৃতি তেমনি আছে গারো পাহাড়। এগুলোর রয়েছে অনাবিল সৌন্দর্য। যা সে বিমুগ্ধ চিত্তে উপভোগ করে। এই এলাকার দৃষ্টিনন্দন দৃশ্যাবলি তাকে ও তার বাবা-মাকে বিমোহিত করে। শুধু তাই নয়, গারো আদিবাসীদের সুন্দর ব্যবহারে সে অভিভূত হয়। আবদুর রহমান কর্তৃক লেখক যেমন আপ্যায়িত ও খুশি হয়েছিলেন তেমনি উদ্দীপকের সেনাজ শেরপুরে বেড়াতে গিয়ে মুগ্ধ হয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আফগানিস্তানে লেখকের মনোমুগ্ধকর ভ্রমণের সৌন্দর্য উপভোগ, সরল আতিথেয়তা ইত্যাদি দিকের প্রতিফলন ঘটেছে।

উত্তর

"উদ্দীপকের বিষয়বস্তু 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির খন্ডাংশ মাত্র।"- মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে অতিথিপরায়ণতার সঙ্গে আফগানিস্তানের প্রকৃতি-পরিবেশের পরিচয় ফুটে উঠেছে। বিদেশি অতিথির প্রতি কেমন আচরণ করতে হবে সে রীতিও এখানে বিধৃত হয়েছে। এছাড়া আবদুর রহমানের নম্রতা, সরলতা, দেশপ্রেম ও কর্মস্পৃহা এ কাহিনিটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। উদ্দীপকে একটি প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের কথা বর্ণিত হয়েছে। সেখানে দেখা যায়, সেনাজ শীতকালীন অবকাশ পায়। এ সময় সে বাবা-মায়ের সাথে শেরপুরে বেড়াতে যায়। এখানে সে সবুজ-শ্যামল প্রকৃতি আর গারো পাহাড় দেখে মুগ্ধ হয়। গারো আদিবাসীদের সুন্দর ব্যবহারে সে অভিভূত হয়। সেখানকার নৈসর্গিক দৃশ্যাবলি দেখে তার চোখ জুড়ায়। আফগানিস্তানেও এমন দৃশ্যাবলি বিদ্যমান। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির বিষয়বস্তু উদ্দীকের তুলনায় ব্যাপক ও বিস্তৃত। এখানে লেখক বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে সেই দেশের মানুষের আচার-ব্যবহার, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানার্জনের কথা বলেছেন। যা উদ্দীপকে উল্লেখ নেই। বিভিন্ন দেশ বা অঞ্চল ভ্রমণের মাধ্যমে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের ব্যবহার সম্পর্কে জানা যায়। যা উদ্দীপকে এবং আলোচ্য ভ্রমণ কাহিনিতে লক্ষণীয়। এ কাহিনিতে আফগানিস্তানের ভূমি, আবহাওয়া, পানশির পরিবেশ ইত্যাদি স্থান পেয়েছে। যা উদ্দীপকে বর্ণিত হয়নি। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু আলোচ্য ভ্রমণকাহিনির খন্ডাংশ মাত্র, পুরোপুরি নয়।
SSCবাংলা ১ম পত্রChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।