উদ্দীপকের জলিল মিয়ার গ্রাম আর 'প্রবাস বন্ধু' রচনায় বর্ণিত পানশিরের মধ্যে তুলনা কর।
উত্তর: ◉ উদ্দীপকের জলিল মিয়ার গ্রাম আর 'প্রবাস বন্ধু' রচনায় বর্ণিত পানশিরের মধ্যে তুলনা করলে প্রাকৃতিক ভিন্নতা বা বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। ◉ 'প্রবাস বন্ধু' রচনায় লেখক সৈয়দ মুজতবা আলী প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি বিষয় ফুটিয়ে তুলেছেন হাস্যরসাত্মকভাবে। লেখকের দেখভালে নিয়োজিত থাকা আবদুর রহমানের জন্মভূমি পানশিরের বরফশীতল জলবায়ুর আকর্ষণীয় বর্ণনা পাওয়া যায় এই রচনায়। ◉ উদ্দীপকের বেসরকারি অফিসের পিয়ন জলিল মিয়া অবসরে নিজের গ্রামের কথা ভাবেন। তাঁর গ্রাম সবুজ গাছে ঢাকা, পাখির কলকাকলিতে মুখর; নদীতীরের সেই শ্যামল গ্রামে তাঁর ফিরে যেতে প্রবল ইচ্ছা করে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতেও আবদুর রহমান নিজের গ্রাম পানশিরের সৌন্দর্য তুলে ধরেছে। তার মতে পানশিরের সৌন্দর্যে লেখক মুগ্ধ হবেন। সেখানে শীতকালে প্রচুর বরফ পড়ে, নানা ধরনের বরফ। বাতাস বয়ে চলে। আবার কখনো বরফ পড়া বন্ধ হয়ে সূর্য ওঠে। সাদা বরফের ওপর সূর্যের রোশনি উজ্জ্বল আলো বিকিরণ করে যাতে চোখ মেলে তাকানো যায় না। পানশিরের এমন বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে উদ্দীপকের জলিল মিয়ার গ্রামের সৌন্দর্যের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের জলিল মিয়ার গ্রাম আর 'প্রবাস বন্ধু' রচনায় বর্ণিত পানশিরের …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর