শেয়ারFacebookWhatsApp

আবদুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল কেন? ব্যাখ্যা করো।

উত্তর: আবদুর রহমান তার বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার জন্য গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল। আবদুর রহমানের জন্মভূমি হলো উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশ। সেখানে প্রচন্ড শীত পড়ে। সাদা বরফের ওপর সেখানে সূর্য ওঠে। ধুলা-বালিমুক্ত সুন্দর পরিবেশ সবাইকে মুগ্ধ করে। যেখানে গেলে মানুষের পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়। আবদুর রহমানের মতে তখন একটা আস্ত দুম্বা খাওয়া যায়। আর এ বিষয়গুলো সে লেখককে বিশ্বাস করাতে চায়। নিজের কথাগুলোকে বিশ্বাসযোগ্য করার দৃঢ় প্রত্যয় নিয়ে সে বলে, আমার কথা সত্যি না হলে আমি গোঁফ কামিয়ে ফেলব।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

আবদুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় ব্রজেশ্বর ছিল তাঁদের বাড়ির চাকরদের সর্দার। বাড়ির ছোটোদের তত্ত্বাবধান ও খাবার পরিবেশের দায়িত্ব ছিল ব্রজেশ্বরের ওপর। ছোটোরা খেতে বসলে সে সকলকে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে জিজ্ঞেস করত আর দেবে কি না। রবীন্দ্রনাথ তার মনোভাব বুঝতে পেরে লুচি, দুধ ইত্যাদি খাবারে নিজের অনীহা প্রকাশ করতেন। বেঁচে যাওয়া এসব খাবার চলে যেত ব্রজেশ্বরের আলমারিতে।

Dhaka · 2023

উত্তর

আবদুর রহমান ভীমসেনের মতো লেখকের মুশকিল-আসান করবে।

উত্তর

আবদুর রহমান তার বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার জন্য গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল। আবদুর রহমানের জন্মভূমি হলো উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশ। সেখানে প্রচন্ড শীত পড়ে। সাদা বরফের ওপর সেখানে সূর্য ওঠে। ধুলা-বালিমুক্ত সুন্দর পরিবেশ সবাইকে মুগ্ধ করে। যেখানে গেলে মানুষের পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়। আবদুর রহমানের মতে তখন একটা আস্ত দুম্বা খাওয়া যায়। আর এ বিষয়গুলো সে লেখককে বিশ্বাস করাতে চায়। নিজের কথাগুলোকে বিশ্বাসযোগ্য করার দৃঢ় প্রত্যয় নিয়ে সে বলে, আমার কথা সত্যি না হলে আমি গোঁফ কামিয়ে ফেলব।

উত্তর

উদ্দীপকের ব্রজেশ্বর এবং 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের মাঝে খাবার পরিবেশনের আচরণগত বৈসাদৃশ্য ফুটে উঠেছে।'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান অত্যন্ত অতিথিপরায়ণ। অতিথি সেবাকে সে খুব মহৎ দৃষ্টিতে দেখেছে। সে সাধ্যমতো লেখকের সেবা করেছে। তার আতিথেয়তায় লেখক মুগ্ধ হয়েছেন। আবদুর রহমান অত্যন্ত বিশ্বস্ত একজন ভৃত্য। তার মধ্যে বিন্দুমাত্র প্রতারণা ছিল না। খাবার পরিবেশনে সে উদার মনের পরিচয় দিয়েছে। লেখককে না খাইয়ে কোনো খাবার সে নিজে খায়নি। বিভিন্ন ধরনের রকমারি খাবার রান্না করে একে একে সেসব খাবার লেখকের সামনে পরিবেশন করেছে।উদ্দীপকের ব্রজেশ্বর অত্যন্ত চতুর। সে খাবার পরিবেশনের সময় কৌশল অবলম্বন করত। সে কিছু খাবার বাঁচানোর চেষ্টা করত। আর এসব খাবার সে নিজে খেত। সে ছিল সব চাকরদের সর্দার। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় সে কাজ করত। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছোটো ছিলেন। ব্রজেশ্বর ছোটোদের তত্ত্বাবধান ও খাবার পরিবেশনের দায়িত্ব পালন করত। ছোটোরা খেতে বসলে সে সকলকে একটি করে লুচি আলগোছে দুলিয়ে জিজ্ঞেস করত আর দেবে কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে লুচি, দুধ ইত্যাদি খাবারে নিজের অনীহা প্রকাশ করতেন। আর যেসব খাবার বেঁচে যেত ব্রজেশ্বর সেগুলো তার আলমারিতে রাখত। কিন্তু 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান এমন কাজ করত না। তাই আমরা বলতে পারি, খাবার পরিবেশনের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের ব্রজেশ্বর এবং 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের মাঝে আচরণগত বৈসাদৃশ্য বিদ্যমান।

উত্তর

"উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' গল্পের মূলভাবকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।”- মন্তব্যটি যথার্থ।'প্রবাস বন্ধু' গল্পে সৈয়দ মুজতবা আলী তার প্রবাস জীবনের স্মৃতিচারণ করেছেন। প্রবাসে গিয়ে তিনি যে বিশ্বস্ত কাজের লোক পেয়েছেন তার বর্ণনা তুলে ধরেছেন। আবদুর রহমান নামক একজন ভৃত্য লেখকের বাসায় কাজ নেয়। সে লেখকের সব কাজ করত। সে নানা ধরনের উপাদেয় খাবার তৈরি করতে সক্ষম ছিল। এসব খাবার খেয়ে লেখক পরম তৃপ্তির নিশ্বাস ফেলতেন। আবদুর রহমান একজন দেশপ্রেমিক। তার অন্তরে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ছিল। তার দেশপ্রেম দেখে লেখক অভিভূত হয়েছেন। আবদুর রহমান তার জন্মভূমি পানশিরে লেখককে বেড়াতে যাওয়ার জন্য অনুরোধ করেছে। আবদুর রহমানের সার্বিক কর্মকান্ডে লেখক সন্তুষ্ট হয়েছেন।উদ্দীপকের ব্রজেশ্বর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাসার কাজের লোক। সে ছিল সব কাজের লোকদের সর্দার। সে মূলত ছোটোদের তত্ত্বাবধান ও খাবার পরিবেশনের দায়িত্ব পালন করত। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছোটো ছিলেন। সে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে জিজ্ঞেস করত আর লুচি দেবে কি না? রবীন্দ্রনাথ ঠাকুর তার মনোভাব বুঝতে পারতেন। এজন্য তিনি লুচি, দুধ এর প্রতি অনীহা প্রকাশ করতেন। আর ব্রজেশ্বর খুশি হয়ে এসব খাবার তার আলমারিতে রেখে দিত। ব্রজেশ্বর এসব খাবার নিজে খাওয়ার জন্য এমন কূটকৌশলের আশ্রয় নিত। তার এমন আচরণে আতিথেয়তার গুণাবলি ফুটে উঠেনি বরং তার চরিত্রে স্বার্থপরতার চিত্র প্রতীয়মান হয়।পরিশেষে বলা যায়, উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' গল্পের মূলভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। কারণ উদ্দীপকের ব্রজেশ্বরের কর্মকাণ্ড মূলত 'প্রবাস বন্ধু' গল্পের একটি বৈসাদৃশ্যগত দিক। ব্রজেশ্বরের সাথে আবদুর রহমানের কোনো সাদৃশ্য পরিলক্ষিত হয়নি। বরং দুজনের মাঝে আচরণগত বৈসাদৃশ্য রয়েছে। আবদুর রহমান অত্যন্ত অতিথিপরায়ণ, বিশ্বস্ত, পরিশ্রমী ও দেশপ্রেমিক। পক্ষান্তরে উদ্দীপকের ব্রজেশ্বরের মধ্যে এসব গুণাবলি নেই। উদ্দীপকের ব্রজেশ্বর ও 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান দুজনেই দুই প্রান্তের ভিন্ন দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ। তাদের আচার-আচরণে কোনো মিল নেই। সুতরাং এটা সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে, উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' গল্পের মূলভাবকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
SSCবাংলা ১ম পত্রDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।