শেয়ারFacebookWhatsApp

কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হল্কা- কেন একথা বলা হয়েছে? বুঝিয়ে লেখো।

উত্তর: 'কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হল্কা' বিরূপ আবহাওয়ার জন্য একথা বলা হয়েছে। 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের জন্মভূমি উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশ। আবদুর রহমান শীত প্রধান এলাকার মানুষ। পানশিরের প্রচন্ড শীত আবদুর রহমানের নিকট অধিক পছন্দনীয়। এজন্য কাবুলের আবহাওয়া আবদুর রহমান পছন্দ করে না। কাবুলের হাওয়ার প্রতি তার বিরূপ মনোভাব রয়েছে। তার কাছে কাবুলের আবহাওয়া অত্যন্ত উষ্ণ মনে হয়েছে। উষ্ণ বায়ু প্রবাহের কারণে চারদিকে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এজন্যই আবদুর রহমান বলেছে, 'কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হল্কা।'

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হল্কা- কেন একথা বলা হয়েছে? বুঝিয়…

উদ্দীপক

ফুলবাবু বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে কোলকাতায় যান। তার বন্ধু রবিন তাকে দেখাশোনার কাজে সোমেনকে নিয়োজিত করে। রান্নাবান্না, ঘর গোছানো, বাজার করা, কোনো কাজে অলসতা নেই সোমেনের। আন্তরিকতার সাথে সে ফুলবাবুর সেবা যত্ন করে। দেশে ফেরার সময় হলে ফুলবাবু সোমেনকে সঙ্গে নিয়ে যেতে চাইলে সে বলে, "এ দেশ ছেড়ে আমি কোথাও যাবো না বাবু। খাই বা না খাই, দেশের মাটি আঁকড়ে পড়ে থাকতে চাই।"

Rajshahi · 2023

উত্তর

বরফ আসে পাগমানের পাহাড় থেকে।

উত্তর

'কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হল্কা' বিরূপ আবহাওয়ার জন্য একথা বলা হয়েছে। 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের জন্মভূমি উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশ। আবদুর রহমান শীত প্রধান এলাকার মানুষ। পানশিরের প্রচন্ড শীত আবদুর রহমানের নিকট অধিক পছন্দনীয়। এজন্য কাবুলের আবহাওয়া আবদুর রহমান পছন্দ করে না। কাবুলের হাওয়ার প্রতি তার বিরূপ মনোভাব রয়েছে। তার কাছে কাবুলের আবহাওয়া অত্যন্ত উষ্ণ মনে হয়েছে। উষ্ণ বায়ু প্রবাহের কারণে চারদিকে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এজন্যই আবদুর রহমান বলেছে, 'কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হল্কা।'

উত্তর

উদ্দীপকের ফুলবাবুর সেবাযত্ন পাওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের আতিথ্যপূর্ণ ব্যবহারের দিককে ইঙ্গিত করে।সৈয়দ মুজতবা আলী তার 'প্রবাস বন্ধু' রচনায় ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেছেন। আফগানিস্তানে অবস্থানকালীন সময়ে আবদুর রহমান লেখকের সেবাযত্ন করে। তার সেবাযত্ন ও আতিথ্যপূর্ণ ব্যবহারে লেখক মুগ্ধ হন। প্রবাস জীবনে এমন একজন বিশ্বস্ত লোক পাওয়া সত্যিই বড়ো ভাগ্যের ব্যাপার। রান্নাবান্নাসহ লেখকের সব ধরনের কাজ করত আবদুর রহমান। আবদুর রহমান তার মনিবের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। আবদুর রহমানের অতিথিপরায়ণতায় লেখক সন্তুষ্ট হয়েছেন।উদ্দীপকের ফুলবাবু চিকিৎসার জন্য কোলকাতা যান। তার বন্ধু রবিন তাকে দেখাশোনার জন্য সোমেনকে নিয়োজিত করে। সোমেন অত্যন্ত দক্ষতার সাথে ফুলবাবুর সব কাজ সুচারুরূপে সম্পাদন করে। রান্নাবান্না, ঘর গোছানো, বাজার করা এককথায় প্রয়োজনীয় সব কাজ খুব ভালোভাবে করে দেয়। এতে ফুলবাবু সোমেনের প্রতি সন্তুষ্ট হয়। অনুরূপ দৃষ্টান্ত আমরা 'প্রবাস বন্ধু' রচনায়ও খুঁজে পাই। লেখক প্রবাস জীবনে আবদুর রহমানের অতিথি আপ্যায়নে মুগ্ধ হন। অর্থাৎ উদ্দীপকের ফুলবাবু এবং 'প্রবাস বন্ধু' রচনার লেখক তাদের কাজের লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের ফুলবাবুর সেবাযত্ন পাওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের আতিথ্যপূর্ণ ব্যবহারের দিককে ইঙ্গিত করে।

উত্তর

উদ্দীপকের সোমেন এবং 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত-মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের মধ্যে স্বদেশপ্রেমের গভীর অনুরাগ লক্ষ করা যায়। প্রতিটি মানুষের মনেই স্বদেশপ্রীতি লুকিয়ে থাকে। আবদুর রহমানও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। পানশিরের আবহাওয়া লেখকের নিকট চরম প্রতিকূল হলেও আবদুর রহমানের নিকট তা অত্যন্ত অনুকূল। শুধু অনুকূল আবহাওয়াই নয়, বরং এটি তার কাছে অত্যন্ত প্রিয়। কারণ এটি তার জন্মভূমি। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কারণেই পানশিরের আবহাওয়া তার কাছে খুবই ভালো লাগে। জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যে আবদুর রহমান মুগ্ধ হয়েছে। উদ্দীপকের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে আমরা দেখতে পাই, সোমেন তার জন্মভূমিকে অত্যন্ত ভালোবাসে। জন্মভূমির প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। ফুলবাবু যখন সোমেনকে বাংলাদেশে নিয়ে আসতে চায় তখন সোমেন আপত্তি জানিয়েছে। সোমেন দৃঢ়চিত্তে বলেছে- "এদেশ ছেড়ে আমি কোথাও যাব না বাবু। খাই বা না খাই, দেশের মাটি আঁকড়ে পড়ে থাকতে চাই।" সোমেনের এই বক্তব্যে স্বদেশপ্রেম ফুটে উঠেছে। স্বদেশপ্রেমের কারণেই সোমেন ফুলবাবুর প্রস্তাব প্রত্যাখান করেছে। পরিশেষে আমরা উদ্দীপক ও 'প্রবাস বন্ধু' রচনার আলোকে বলতে পারি, উভয় স্থানেই স্বদেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। স্থান, কাল, পাত্রভেদে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হলেও স্বদেশপ্রেমের দিকটি অভিন্ন বলেই প্রতীয়মান হয়েছে। উদ্দীপকের সোমেন স্বদেশপ্রেমে উদ্দীপ্ত হওয়ার কারণেই দেশের মাটিকে আঁকড়ে ধরে থাকতে চায়। আবার 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানও তার জন্মভূমি উত্তর আফগানিস্তানের পানশিরকে ভালোবেসে আঁকড়ে ধরে আছে। অর্থাৎ উদ্দীপকের সোমেন ও আলোচ্য রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।
SSCবাংলা ১ম পত্রRajshahi 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।