উদ্দীপকের রজব আলি চরিত্রে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত মাহনবি (স.)-এর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রজব আলি চরিত্রে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্দে উল্লিখিত মহানবি (স.)-এর ক্ষমাশীল গুণটি ফুটে উঠেছে। মানুষের যত মানবিক গুণাবলি রয়েছে তার মধ্যে ক্ষমা অন্যতম। মহৎ ও উদার ব্যক্তিরা ক্ষমাশীল হন। তাঁরা অন্যের দোষগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। এ কারণে তাঁরা সকলের কাছে সম্মানিত হন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলির প্রকাশ ঘটেছে। ইসলামের সুমহান বাণী প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) অজস্র নির্যাতন সহ্য করেন। কিন্তু তিনি কখনো কাউকে আঘাত করেননি, কাউকে অভিশাপ দেননি। তাদের ক্ষমা করে ভাই বলে বুকে টেনে নিয়েছেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই রজব আলি চরিত্রে এই ক্ষমাশীলতা প্রকাশ পেয়েছে। রজব আলির চাকর শহিদুল তাঁর কাছে টাকা চুরির অপরাধ স্বীকার করলে তিনি তাকে ক্ষমা করে দেন। রজব আলি শহিদুলকে বুকে জড়িয়ে নেন। তাই আমরা বলতে পারি যে. উদ্দীপকের রজব আলি চরিত্রে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্দে উল্লিখিত মহানবি (স.)-এর ক্ষমাশীল গুণটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রজব আলি চরিত্রে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত মা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর