উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্র ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: না. উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্র ভাবকে ধরণ করে না, আংশিক ভাব ধারণ করে। হযরত মুহম্মদ (স.) ছিলেন ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি। তাঁর চরিত্রে প্রেম, ক্ষমা, মহত্ত্ব, মহানুভবতার মতো অজস্র গুণের সমাবেশ ঘটেছিল। তিনি শত্রুকেও বুকে টেনে নিয়ে মানবপ্রেমের হনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। উদ্দীপকে মহানবি হযরত মুহম্মদ (স.)-এর চরিত্রের অন্যতম একটি দিকের পরিচয় ফুটে উঠেছে। এখানে কবি প্রেমের বাঁধনে চরম শত্রুকেও জড়িয়ে ধরে কাছে টেনে নেন। কবির বুকে যে আঘাত করে, তাকে কবি নিজের বুকে আগলে আপন করে নেন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি হযরত মুহম্মদ (স.)ও এভাবে শত্রুকে আপন করে নিয়েছিলেন। যারা তাঁর পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল, তিনি তাদের পরম মমতায় বুকে টেনে নিয়েছিলেন। তাদের ভালোবেসে ক্ষমা করে দিয়েছিলেন। হযরত মুহম্মদ (স.) ছিলেন সর্বগুণের আধার। ক্ষমা, দয়া, পরোপকারিতা, প্রেম প্রভৃতি বৈশিষ্ট্যে তাঁর চরিত্র ছিল মহিমান্বিত। উদ্দীপকের কবিতাংশে শুধু কবির প্রেমময় হৃদয়ের গুণটি প্রকাশ পেয়েছে, যা হযরত মুহম্মদ (স.)-এর অজস্র গুণাবলির মধ্যে একটি, আর তা হলো ক্ষমাশীলতা। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'হযরত মুহম্মদ (স.)' প্রবন্ধের সামগ্রিক ভাব নয়, আংশিক ভাব ধারণ করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্র ভাবকে ধারণ করে কি? য…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর