উদ্দীপকে উল্লেখিত সহকর্মীদের বিরূপ দৃষ্টিভঙ্গি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের কোন দিকটিকে আলোকপাত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সহকর্মীদের বিরূপ দৃষ্টিভঙ্গি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের নবিজির সত্যের জন্য অত্যাচার-নির্যাতন সহ্য করার দিকটিকে আলোকপাত করে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত মুহম্মদ (স.) তায়েফে ও মক্কায় ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। তায়েফ ও মক্কাবাসীরা তাকে বিভিন্নভাবে অত্যাচার করে। পাথরের আঘাতে তাকে রক্তাক্ত করা হয়। পথে কাঁটা বিছিয়ে রাখা হয়। সারাজীবন তিনি মানুষের দুঃখ-কষ্ট দূর করার জন্য নিজে দুঃখ-কষ্ট সহ্য করেছেন। হিংসা, দ্বেষ, ঘৃণা, গর্ব, অহংকার ইত্যাদি কখনোই তার চরিত্রকে কলঙ্কিত করতে পারেনি। তিনি ইসলামের ঝাডা হাতে নিয়েছিলেন। তিনি সত্যাশ্রয়ী ছিলেন। যে কারণে তিনি অত্যাচারিত ও নির্যাতিত হয়েছিলেন বারবার। উদ্দীপকের আনোয়ার সাহেবের সহকর্মীরা তার প্রতি বিরূপ আচরণ করে। কারণ অফিসে তিনি সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি নিষ্ঠার সাথে কাজ করেন। কাজে অবহেলা করেন না। অফিসে তিনি বিচক্ষণ মানুষ হিসেবেই সমধিক পরিচিত। কিন্তু এমন সত্যাশ্রয়ী মানুষটিকে তার সহকর্মীরা দেখতে পারে না। নানাভাবে কটাক্ষ করে। বিরূপ মন্তব্য করে। সুযোগ পেলেই তারা তাকে অপমান অপদস্ত করার চেষ্টা করে। সহকর্মীদের এমন নেতিবাচক আচরণের সাথে নবিজি (স.)-এর ওপর কাফেরদের অত্যাচার-নির্যাতনের বিষয়টির মিল রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সহকর্মীদের বিরূপ দৃষ্টিভঙ্গি 'মানুষ মুহম্মদ (স.)'…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর