উদ্দীপকে প্রতিফলিত দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্রতাকে ধারণে সক্ষম নয়- মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্রতাকে ধারণে সক্ষম নয়- মন্তব্যটি যথার্থ। সততা, ক্ষমাশীলতা, দানশীলতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি মানুষের মানবীয় গুণ। এসব গুণ একজন মানুষকে মহান করে তোলে। মানবকল্যাণে আত্মনিয়োগ করাই একজন সত্যিকারের মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়। উদ্দীপকের হাজী মুহম্মদ মুহসীন গভীর রাতে তার ঘরে একজন অপরিচিত লোককে দেখেও তার প্রতি দয়া দেখান। অসহায়, অভুক্ত লোকটিকে তিনি টাকা দিয়ে বিদায় করে দেন। এখানে তার চরিত্রে ক্ষমাশীলতা ও সহমর্মিতার দিকটি ফুটে উঠেছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মুহম্মদ (স.)-এর চরিত্রেও এই গুণাবলি বিদ্যমান ছিল; তিনিও তার শত্রুদের ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিয়েছিলেন। তবে প্রবন্ধে আরও বহু গুণ ও ভাবধারা ফুটে উঠেছে- যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। ক্ষমাশীলতা ও সহমর্মিতা ছাড়াও তাঁর চরিত্রের সত্যবাদিতা, ধৈর্যশীলতা, আমানত রক্ষা প্রভৃতি মহৎ গুণের উল্লেখ রয়েছে- যা উদ্দীপকে অনুপস্থিত। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবীয় গুণাবলির বহু দিক তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। যেমন- সত্য প্রচার করতে গিয়ে নির্মম নির্যাতন ভোগ করেও মহানবি (স.)-এর সুমহান ব্যক্তিত্ব, মানবিক চেতনা এবং মানুষকে সঠিক-সত্যের পথে চলার দিকনির্দেশনা- এসবই প্রবন্ধে চমৎকারভাবে এসেছে। তাছাড়া তাঁর মৃত্যুতে সাহাবিদের ভেঙে পড়ার বিষয়টিও প্রবন্ধে বিশেষভাবে বর্ণিত হয়েছে। এসব দিক উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সমগ্রতাকে ধ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর