উদ্দীপকের যুবকদের আচরণে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের যে দিকটির ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুবকদের আচরণে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে সত্য প্রচার করতে গিয়ে শত্রু দ্বারা মহানবী (স.)-এর নির্যাতিত হওয়ার দিকটির ইঙ্গিত বহন করে। হযরত মুহম্মদ (স.) ছিলেন সত্যবাদী, বিশ্বাসী, ত্যাগী ও ক্ষমাশীল। এছাড়াও অনেক মানবীয় গুণ তাঁর চরিত্রকে মহিমান্বিত করেছে। সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি সারা জীবন সত্যের সাধনা করেছেন। উদ্দীপকে মসজিদের ইমাম সাহেব একদল যুবককে ধূমপান না করে ভালোভাবে লেখাপড়া করার ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ দেন। ইমাম সাহেবের উপদেশে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা বিভিন্নভাবে তাঁকে অপমানিত করার চেষ্টা করে। তিনি রাগ না করে তাদের হিদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। পরদিন ভোরে যুবকদের দ্বারা ইমাম সাহেব আক্রান্ত হন। উদ্দীপকের এ বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবী (স.)-এর তায়েফে সত্য প্রচার করতে গিয়ে আঘাতের সম্মুখীন হওয়ার ঘটনাকে মনে করিয়ে দেয়। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মহানবী (স.) শত্রুর পাথরের আঘাতে অবসন্ন হয়ে পড়েন। আঘাতে তাঁর সমস্ত কাপড় রক্তে ভিজে যায়। তবুও তাঁর অন্তর ক্রোধ করে তাদের জন্য অভিসম্পাত নিঃসৃত হয়নি। তিনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।ইমাম সাহেবকে অপমান ও আক্রমণ করার মাধ্যমে উদ্দীপকের যুবকেরা চরম অশিষ্টতা ও বর্বরতার পরিচয় দিয়েছে, যা মহানবী (স.)-এর যুগে অজ্ঞ শত্রুদের আচরণের প্রতিচ্ছবি। শত্রুদের দ্বারা উপদেশদাতার নির্যাতিত হওয়ার এই দিকটিই 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে সত্য প্রচার করতে গিয়ে শত্রু দ্বারা মহানবী (স.)-এর নির্যাতিত হওয়ার দিকটির ইঙ্গিত বহন করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের যুবকদের আচরণে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের যে দিকটির ইঙ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর