উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.)-এর যে গুণটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.)-এর প্রেমময়তা ও ক্ষমাশীলতার দিকটির প্রতিফলন ঘটেছে। পৃথিবীতে প্রেমই একমাত্র শক্তি, যার মাধ্যমে চিরশত্রুও মিত্রে পরিণত হয়। মানুষে মানুষে প্রেমের বন্ধনেই নির্মিত হয় সুন্দর সমাজ। যুগে যুগে মহামানবেরা এই প্রেমের বাণীই মানবসমাজে পৌঁছে দিয়েছেন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবীয় গুণাবলির একটি হলো ক্ষমাশীলতা। তিনি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, মানুষের মঙ্গলাকাঙ্ক্ষায় বিনিদ্র রজনী যাপন করেছেন। যারা তাঁকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে তাদেরকে তিনি কখনো অভিশাপ দেননি। মৃত্যুর পূর্বমুহূর্তেও তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। উদ্দীপকের কবিতাংশেও সেই ক্ষমা ও প্রেমবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কবি সারা জীবন শত্রুর কাছ থেকে তিরস্কার ও আঘাত পেয়েও তাঁকে বুক ভরা গান দিয়েছেন। যাকে আপন করতে ব্যাকুল হয়েছেন, সে তাঁকে পর করে দিয়েছে। তিনি ক্ষমা করে স্নেহ দিয়ে পরাভূতকে জয় করতে চেয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের এই প্রেমময়তা 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.)-এর প্রেমময়তা ও ক্ষমাশীলতার দিকটির প্রতিফলন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের হযরত মুহম্মদ (স.)-এর যে গুণ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর