উদ্দীপকে ফুটে ওঠা গুণটির বাইরে মহানবি (স.)-এর আরও গুণের সমাবেশ পঠিত প্রবন্ধে রয়েছে। বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ফুটে ওঠা গুণটির বাইরে মহানবি (স.)-এর আরও গুণের সমাবেশ পঠিত প্রবন্ধে রয়েছে। বক্তব্যটি যথার্থ। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। এদের মধ্যে যেমন রয়েছে স্বার্থপর, অহংকারী মানুষ তেমনি রয়েছে মহৎ, বিনয়ী, নম্র ও নিরহংকারী মানুষ। তাঁদের জন্য পৃথিবী, সমাজ ও সংসার হয় সুন্দর। উদ্দীপকে চুরির কথা স্বীকার করায় চাকর শহিদুলকে রজব আলি ক্ষমা করে দিয়ে ক্ষমার মহত্ত্ব স্থাপন করেন। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও আমরা হযরত মুহম্মদ (স.)-এর অসাধারণ ক্ষমাশীলতার কথা জানতে পারি। কিন্তু এই একটিমাত্র গুণের কথা ছাড়াও আলোচা প্রবন্ধে মহানবি (স.)-এর আরও মহৎ গুণাবলি যেমন- মানবপ্রেম, সত্যনিষ্ঠা, দয়া, পরোপকারিতা ইত্যাদি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে রজব আলি শহিদুলকে ক্ষমা করে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেন, যা মহানবি (স.)-এর একটি গুণের প্রকাশ ঘটায়। অন্যদিকে আলোচ্য প্রবন্ধে মহানবি (স.)-এর আরও অনেক গুণের সমাবেশ ঘটেছে, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। তাই আমরা বলতে পারি যে, প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে ফুটে ওঠা গুণটির বাইরে মহানবি (স.)-এর আরও গুণের সমাবেশ পঠিত…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর