'আমার কাপড় যে বাসি'- অপু একথা কেন বলেছিল?
উত্তর: প্রশ্নোর কথাটি অপু বলেছিল তার দিদি দূর্গাকে, কারণ তার মা বিভিন্ন সংস্কারে বিশ্বাস করে এবং এর একটি হলো বাসি কাপড়ে তেলের ভাঁড় ছোঁয়া নিষেধ। সেকালের গ্রাম্য সমাজের হিন্দু সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের আচার-সংস্কার প্রচলিত ছিল। সকালে স্নান না করে আগের দিনের বরা কাপড়কে বাসি কাপড় বলা হতো এবং তা পরা থাকলে কোনোকিছুতে হাত দেওয়া নিষেধ ছিল। দুর্গা কতকগুলো কচি আম কাটা নিয়ে এসেছে। সেগুলো তেল-লবণ দিয়ে মাখিয়ে খাবে। তাই দুর্গ অপুকে তেল-লবণ নিয়ে আসতে বলে। কিন্তু অপু তখনও আগের দিনের বাসি কাপড় পরা ছিল। তাই অপু প্রশ্নোক্ত কথাটি বলেছিল।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'আমার কাপড় যে বাসি'- অপু একথা কেন বলেছিল?
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর