উদ্দীপকের আদিত্য ও আদিবার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার বৈসাদৃশ্য আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের আদিত্য ও আদিবার সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার দুরন্তপনার দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠা দুটি শিশুর পরিচয় পাওয়া যায়, এরা হলো হরিহর ও সর্বজয়া দম্পতির দুই সন্তান অপু ও দুর্গা। তারা দুজনই খুব দুরন্ত। গ্রামের সর্বত্র তারা ছুটে বেড়ায়। এ দুজনের মধ্যে দশ-এগারো বছর বয়সি দুর্গা চরিত্রটির দুরন্তপনাই মুখ্য। সে মায়ের নিষেধ অমান্য করে বনে-বাদাড়ে ঘুরে নানা ফল কুড়িয়ে এনে ছোট ভাই চঞ্চল অপুকে নিয়ে খায়। সে মায়ের শাসনের সময় চুপ থাকে, পরক্ষণেই তা ভুলে যায়। শিশুর দুরন্তনার চিরচন্তন রূপটি লেখক তার চরিত্রর মধ্য দিয়ে তুলে ধরেছেন। উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা আদিত্য ও আদিবা সার্বক্ষণিক মোবাইল ফোনে মেতে থাকে। তাছাড়া টেলিভিশনে খেলা দেখাও তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ঘর থেকে তারা বেরুতেই চায় না। অন্যদিকে 'আম-আঁটির ভেপু' গল্পের অপু ও দুর্গা সারা দিন বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়। আম কুড়িয়ে এনে মায়ের দৃষ্টির আড়ালে নুন ও তেল দিয়ে মেখে খায়। গঙ্গা-যমুনা খেলার জন্য বুনোফল সংগ্রহ করে। অর্থাৎ অপু ও দুর্গার মধ্যে যে দুরন্তপনা লক্ষ করা যায়, তা উদ্দীপকের আদিত্য ও আদিবার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের আদিত্য ও আদিবার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর