শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক (i)-এর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপক (i)-এর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দময় শৈশবের পাশাপাশি তাদের দারিদ্র্যপীড়িত সংসারের চিত্র তুলে ধরেছেন। গ্রামের নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধি হরিহর। সংসারে তার অভাব লেগেই থাকে। তাই তার স্ত্রী সর্বজয়াকে ধার-দেনা করে চলতে হয়। অভাবের তাড়নায় তারা অন্য গ্রামে গিয়ে বসবাসের কথাও ভাবতে থাকে। উদ্দীপক (i)-এর ছমির মিয়া অন্যের জমি ভাগে চাষ করে সংসারের অভাব দূর করতে চায়। সংসারের অভাব-অনটন নিয়ে সে ভাবে। সে চিন্তা করে কীভাবে সংসারের দুঃখ-কষ্ট ঘোচাবে। কীভাবে তারা আর অর্ধাহারে-অনাহারে থাকবে না। এই ভাবনার দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যপীড়িত হরিহর ও সর্বজয়ার ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারাও ভাবে কীভাবে সংসারের অভাব দূর করবে। হরিহর রায়বাড়িতে মাসিক আট টাকা বেতনে চাকরি করে। সেই আয়ে তাদের চারজনের সংসার চলে না। ধারের টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় পাওনাদারদের দ্বারা অপদস্থ হতে হয় সর্বজয়াকে। তাদের সন্তান অপু ও দুর্গা ঠিকমতো খেতে পায় না, পরতে পায় না সংসারের অভাবের কারণে। অভাব থেকে বাঁচতে সঙ্গোপদের প্রস্তাবে রাজি হতে সর্বজয়া তার স্বামী হরিহরকে পরামর্শ দেয়। এভাবে এ গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি উদ্দীপক (i)-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপক (i)-এর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্…

উদ্দীপক

(i) ছমির মিয়া একজন ভাগ চাষি। সে পরের জমিতে চাষাবাদ করে কোনোমতে চারজনের সংসার চালায়। সে সারা দিন চিন্তা করে কী করে সংসারের অভাব-অনটন ঘোচানো যায়। তাই স্ত্রী ও মেয়েকে খেতের কাজে নিয়োজিত করে যাতে সংসারের দুঃখ-কষ্ট ঘোচে। এখন আর তাদের অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে হয় না। (ii) সাজিদ ও শেফা ভাইবোন। সারা দিন দুজনের মধ্যে এটা-সেটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। এজন্যে তাদের মা প্রায়ই বকাঝকা করে। কিন্তু তাতে তাদের কিছুই মনে হয় না। আবার তারা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না।

Mymensingh · 2025

উত্তর

'মিষ্টি যেন গুড়' বলা হয়েছে পটলিদের কাঁকুড়তলির আমকে।

উত্তর

“এ গাঁয়ে তোমার আছে কী? শুধু ভিটে-মাটি কামড়ে পড়ে থাকা।”- সর্বজয়ার এমন মন্তব্যের কারণ আত্মসম্মানবোধের দিকে তাকিয়ে দশঘরায় গিয়ে হরিহরের সদগোপদের মন্ত্র দিতে রাজি না হওয়া। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে মাসে আট টাকা পায়। তাতে তাদের চারজনের সংসার চলে না। ছেলে-মেয়েকে তারা প্রয়োজন মতো খাদ্য ও কাপড়-চোপড় দিতে পারে না। হরিহর দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের লোক তাকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং সেখানে বাস করার প্রস্তাব করে। আত্মমর্যাদাসম্পন্ন হরিহর তখনই তার প্রস্তাবে রাজি হয় না। ঘটনাটি বাড়ি ফিরে সর্বজয়াকে জানালে সংসারের অভাবের কথা চিন্তা করে সর্বজয়া প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর

উদ্দীপক (i)-এর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দময় শৈশবের পাশাপাশি তাদের দারিদ্র্যপীড়িত সংসারের চিত্র তুলে ধরেছেন। গ্রামের নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধি হরিহর। সংসারে তার অভাব লেগেই থাকে। তাই তার স্ত্রী সর্বজয়াকে ধার-দেনা করে চলতে হয়। অভাবের তাড়নায় তারা অন্য গ্রামে গিয়ে বসবাসের কথাও ভাবতে থাকে। উদ্দীপক (i)-এর ছমির মিয়া অন্যের জমি ভাগে চাষ করে সংসারের অভাব দূর করতে চায়। সংসারের অভাব-অনটন নিয়ে সে ভাবে। সে চিন্তা করে কীভাবে সংসারের দুঃখ-কষ্ট ঘোচাবে। কীভাবে তারা আর অর্ধাহারে-অনাহারে থাকবে না। এই ভাবনার দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যপীড়িত হরিহর ও সর্বজয়ার ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারাও ভাবে কীভাবে সংসারের অভাব দূর করবে। হরিহর রায়বাড়িতে মাসিক আট টাকা বেতনে চাকরি করে। সেই আয়ে তাদের চারজনের সংসার চলে না। ধারের টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় পাওনাদারদের দ্বারা অপদস্থ হতে হয় সর্বজয়াকে। তাদের সন্তান অপু ও দুর্গা ঠিকমতো খেতে পায় না, পরতে পায় না সংসারের অভাবের কারণে। অভাব থেকে বাঁচতে সঙ্গোপদের প্রস্তাবে রাজি হতে সর্বজয়া তার স্বামী হরিহরকে পরামর্শ দেয়। এভাবে এ গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি উদ্দীপক (i)-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

শৈশবের প্রকৃতিঘনিষ্ঠতা এবং পল্লিমায়ের শাশ্বত রূপ না থাকায় উদ্দীপক (i) ও (ii)-এর সম্মিলিত ভাবনাও, 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমগ্র ভাবকে সমর্থন করে না মন্তব্যটি যথার্থ। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান তুলে ধরেছেন। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু হলেও দারিদ্র্যের কোনো প্রভাব তাদের ওপর পড়ে না। অপু ও দুর্গার মা সর্বজয়া এ গল্পে গ্রামীণ মায়ের শাশ্বত রূপ হয়ে ধরা দিয়েছে। যার চরিত্রে আদর ও শাসনের এক অনন্য সমন্বয় ঘটেছে। উদ্দীপক (i)-এ ছমির মিয়া ভাগ চাষি। সে পরের জমিতে চাষ করে কোনোমতে চারজনের সংসার চালায়। সংসারের অভাব দূর করতে সে সারা দিন চিন্তা করে। উদ্দীপকের ছমিরের মতো 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর ও তার স্ত্রী সর্বজয়াও চিন্তা করে তাদের সংসারের জন্য। দারিদ্র্যের কারণে তারা সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারে না। তাদের পরনের জামা-কাপড় ছিঁড়ে গেলেও তার ব্যবস্থা করতে পারে না। উদ্দীপক (ii)-এর দুই ভাই-বোনের মতো গল্পের অপু-দুর্গাও খুনশুটি করে। তাদের মাও বকাঝকা করে। এই সাদৃশ্যের বাইরেও তাদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। সেগুলো হলো- প্রকৃতির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় সম্পর্কে তাদের বিস্ময় ও কৌতূহল। গ্রামীণ পরিবেশ অপু-দুর্গার প্রকৃতির স্নিগ্ধতায় হাসি-আনন্দে কাটানোর সঙ্গে উদ্দীপক (ii)-এর ভাই-বোনের অমিল রয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে ধর্মীয় সংস্কার ও জাতিভেদের বিষয় সামান্য পরিমাণে হলেও উপস্থিত। পাশপাশি এ গল্পে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক ফুটে উঠেছে। আর সর্বজয়া হয়ে উঠেছে পল্লিমায়ের শাশ্বত চরিত্র। এই দিকটি উদ্দীপক (i) ও (ii)-এ নেই। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।