উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের শৈশবস্মৃতির দিকটি ফুটে উঠেছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ অপু-দুর্গার আনন্দঘন জীবনের আখ্যান প্রকাশ পেয়েছে। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ ও বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময়-কৌতূহল চিরায়ত শৈশবকেই স্মরণ করিয়ে দেয়। উদ্দীপকের ফটিক কলকাতা দেখার অদক্ষ বাসনা নিয়ে শহরে গেলেও শহরের ইট-পাথরের নিষ্ঠুর পরিবেশ তাকে ক্লান্ত করে ফেলে। গ্রামের সবুজ-শ্যামল প্রকৃতির দৃশ্য তার স্মৃতিকে আকৃষ্ট করে রেখেছে। গ্রামে বন্ধুদের সঙ্গে ছোটাছুটি, চড়ুই ভাতি, আম কুড়ানোর স্মৃতি এখনও তার মনকে টানে। বিষয়টিতে 'আম আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার শৈশব স্মৃতির দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর