উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাব আছে কি? এ প্রসঙ্গটি যুক্তিসহ প্রমাণ করো।
উত্তর: শৈশবের দুরন্তপনা আলোচ্য গল্পের মূলভাব হওয়ায় উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাব আছে বলেই আমি মনে করি। শৈশবে শিশু আনন্দ ও দুরন্তপনায় মেতে থাকে। বাবা-মায়ের শাসন উপেক্ষা করে তারা প্রকৃতির বুকে ছুটে বেড়ায়। নানা রকম খেলাধুলা করে, গাছে চড়ে, ফুল-ফল সংগ্রহ করে। সংসারের অভাবের কারণে যত্ন নিতে না পারলেও শিশুরা স্বাধীনভাবে ছুটে বেড়িয়ে আনন্দ অনুভব করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দময় শৈশবের পরিচয় তুলে ধরেছেন। এই দুই ভাই-বোন মানুষের চিরায়ত শৈশবের প্রতীক। মনের আনন্দে গ্রামের ঝোপ-ঝাড়ে ছুটে বেড়ায়। ফলমূল সংগ্রহ করে খায়। সারা দিন বনবাদাড়ে ঘুরে বেড়ানোর জন্য মায়ের বকুনি খেলেও তাদের দুরন্তপনা থামে না। শৈশবের এ দুরন্তপনাই আলোচ্য গল্পের মূলভাব, যা উদ্দীপকের মৃন্ময়ীর আচরণেও ফুটে উঠেছে। সেও. সারা দিন খেলার সাথিদের নিয়ে মাঠ-ঘাটে, বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। 'আম-আঁটির ভেঁপু' গল্পটি মূলত গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবনালেখ্য। এই দুই ভাই-বোন অপু ও দুর্গা। তারা প্রকৃতির নানা বস্তুর সঙ্গে মিলেমিশে হাসি-আনন্দে মেতে থাকে। গল্পে এই দুই ভাই-বোনের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে উদ্দীপকের মৃন্ময়ীর মধ্যে। এখানে মৃন্ময়ী গল্পের দুর্গার সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাব আছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাব আছে কি? এ প্রসঙ্গটি যুক্তিস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর