উদ্দীপকের আজমত আলীর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আজমত আলীর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যক্লিষ্ট পিতা হরিহরের সাদৃশ্য বিদ্যমান। 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার বাবা হরিহর দরিদ্র ব্রাহ্মণ। সে অন্নদা রায়ের বাড়িতে মাসিক আট টাকা বেতনে গোমস্তার কাজ করে। সময়মতো বেতন না দেওয়ায় হরিহর ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তার ঘর মেরামত করতে পারছে না, পারছে না ছেলেমেয়ের বস্ত্রের জোগান দিতে। স্ত্রী সর্বজয়ার এটা নিয়ে অভিযেগের শেষ নেই। উদ্দীপকের আজমত আলীও স্বল্প বেতনের একজন নৈশপ্রহরী। তাই কষ্টেসৃষ্টে চলে তার সংসার। ছেলেমেয়ের ছোটো ছোট আবদার রাখতে পারে না কখনো। এটা নিয়ে তার স্ত্রী দিন-রাত অভিযোগ করে যাচ্ছে। বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যক্লিষ্ট ব্রাহ্মণ হরিহরের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের আজমত আলীর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্য ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর