উদ্দীপকের মৃন্ময়ীর সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: দুরন্তপনার দিক দিয়ে উদ্দীপকের মৃন্ময়ীর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দুর্গা চরিত্রে প্রবল দুরন্তপনা লক্ষ করা যায়। সারা দিন সে বনবাদাড়ে ঘুরে বেড়ায়। অন্যের গাছ থেকে ফল সংগ্রহ করে। মায়ের বকুনি সত্ত্বেও তার দুষ্টুমি অব্যাহত থাকে। উদ্দীপকে 'সমাপ্তি' গল্পের নায়িকা মৃন্ময়ীর কিশোরী বয়সের চঞ্চলতা ও দুরন্তপনার দিকটি তুলে ধরা হয়েছে। মৃন্ময়ী সারা দিন তার খেলার সাথিদের নিয়ে মাঠ-ঘাটে, বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। এর গাছের আম, লিচু পেড়ে খেয়ে আনন্দে মেতে ওঠে। উদ্দীপকের মৃন্ময়ীর এই স্বভাব-বৈশিষ্ট্যের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার মিল রয়েছে। দুর্গাও কিশোরী, চঞ্চল। সে তার ছোটো ভাই অপুকে সঙ্গে নিয়ে সারা গ্রামে ছুটে বেড়ায়। তার দুরন্তপনায় গ্রামের মাঠ-ঘাট, বন-জঙ্গল মুখর। সে নানা ফলমূল সংগ্রহ করে। মায়ের চোখ ফাঁকি দিয়ে নিজের খেয়ালমতো ছুটে বেড়ায়। দুর্গা পটলিদের বাগান থেকে আমের কুশি কুড়িয়ে এনে ছোটো ভাই অপুকে নিয়ে তেল-নুন দিয়ে মাখিয়ে খায়। দুর্গাও উদ্দীপকের মৃন্ময়ীর মতো প্রকৃতির রাজ্যে অবাধে বিচরণ করে। প্রকৃতিই যেন তার ঘনিষ্ঠ বন্ধু। এসব দিক দিয়ে মৃন্ময়ী ও দুর্গার মধ্যে সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মৃন্ময়ীর সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর