"উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল বিষয়টি অনুপস্থিত।"- উদ্দীপক ও গল্পের আলোকে মন্তব্যটির যৌক্তিকতা দেখাও।
উত্তর: উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার শৈশবের আনন্দঘন দিকটি প্রকাশিত না- হওয়ায় "উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল বিষয়টি অনুপস্থিত।”- উক্তিটি যৌক্তিক। 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল প্রতিপাদ্য প্রকৃতির মাঝে বেড়ে ওঠা অপু-দুর্গার আনন্দিত জীবনাখ্যান। হতদরিদ্র পরিবারের সন্তান হয়েও দারিদ্র্য তাদের আনন্দকে ম্লান করতে পারেনি। উদ্দীপকে প্রকাশ পেয়েছে হতদরিদ্র মাতা ছমিরনের অভাব-অনটনে সংসারজীবনের আখ্যান। সে অসুস্থ ছেলের চিকিৎসা করাতে পারছে না দারিদ্র্যের কশাঘাতের কারণে। বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার দারিদ্র্যপীড়িত সংসারজীবনের গৌণ দিকের ধারক। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক শিশুর আনন্দপূর্ণ শৈশব ও প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন। প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা অপু-দুর্গার গ্রামীণ বিচিত্র ফলফলাদি খাওয়ার আনন্দ ও বিচিত্র বিষয় নিয়ে তাদের কৌতূহল চিরায়ত শৈশবকেই স্মরণ করিয়ে দেয়। দরিদ্র সংসার জীবনের উল্লেখ থাকলেও তা প্রধান হয়ে ওঠেনি এ গল্পে। তাই বলা যায়, "উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল বিষয়টি অনুপস্থিত"-মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল বিষয়টি অনুপস্থিত।"- উদ্দীপক ও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর