উদ্দীপকের প্রথম অংশে (ⅰ) 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (ⅰ)-এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের সংসারের দারিদ্র্যের দিকটি প্রকাশ পেয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল উপজীব্য প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোন অপু দুর্গার চিরন্তন শৈশব-কৈশোরের দুরন্তপনা। এ গল্পের একটি বিশেষ দিক তাদের পরিবারের অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্য। সর্বজয়া-হরিহরের সংসার দারিদ্র্যক্লিষ্ট, ঋণ জর্জরিত। উদ্দীপকের বিধান রায়ের পরিবারেও দারিদ্র্যের দিকটি প্রধান হয়ে উঠেছে। তার ঘরবাড়ি ভাঙা, ছেলেমেয়ে জোড়াতালি দেওয়া কাপড় পরে। লোকের কাছ থেকে কোনোমতে ধারদেনা করে সংসার চলছে। আলোচ্য গল্পেও হরিহর রায়ের বাড়ি ভাঙা, অনেক দিন ধরে মেরামত করা হয়নি। অপুর কাপড় তালি দেওয়া, দুর্গার কাপড় নোংরা। সর্বজয়া সেজ ঠাকরুন ও রাধা বোষ্টমের বউয়ের কাছ থেকে ধার করে সংসার চালাচ্ছে। সংসারের অভাব ও দারিদ্র্যের দিক থেকে উদ্দীপক (i) সঙ্গে আলোচ্য গল্পের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশে (ⅰ) 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি প্রকাশ প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর