উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটি তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার দারিদ্র্যক্লিষ্ট সংসার জীবনের অভাব-অনটনের দিকটি ফুটে উঠেছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া দারিদ্র্যপীড়িত পল্লিমায়ের শাশ্বত রূপ। ধার-দেনা করে সে সংসার চালায়। তার ছেলের কাপড় ছেঁড়া, এটা নিয়ে তার মনে দুঃখের শেষ নেই। উদ্দীপকের ছমিরনের মাঝে দারিদ্র্যপীড়িত গ্রামীণ জীবনের অভাব-অনটনের দিকটি প্রকাশ পেয়েছে। হতদরিদ্র ছমিরনের ছেলে অসুস্থ, অথচ ছেলের চিকিৎসার কোনো টাকা নেই। ধার করারও সুযোগ নেই কারণ আগের ধারই সে শোধ করতে পারেনি। বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার দারিদ্র্যপীড়িত সংসারের অভাব-অনটনের দিকটি তুলে ধরেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটি তুলে ধরা হয়েছে তা ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর