“উদ্দীপকের বিলকিস বেগম যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার যথার্থ প্রতিনিধি।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের বিলকিস বেগম যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার যথার্থ প্রতিনিধি।"- মন্তব্যটি যথার্থ। মানুষের জীবনে শৈশব একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়টিতে সবার মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ করা যায়। এ সময়ে শিশুরা আনন্দ ও দুরন্তপনায় মেতে থাকে। ফলে দুষ্টুমি ও অবাধ্যতার জন্য কখনো কখনো বাবা-মা তাদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। উদ্দীপকের বিলকিস বেগম তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কখনো আদর করে, কখনোবা রাগ করে মোবাইল ফোনের আসক্তি থেকে তাদের দূরে রাখার জন্য চেষ্টা করেন। 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মধ্যেও অপু ও দুর্গাকে নিয়ে একইভাবেই চিন্তিত হতে দেখি। এদিক থেকে বিলকিস বেগম সর্বজয়ার যথার্থ প্রতিনিধি। 'আম-আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়ার ছেলে অপু এবং মেয়ে দুর্গা সুযোগ পেলেই বাড়ির বাইরে বনেবাদাড়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে দুর্গা মায়ের কোনো কথাই শোনে না। সে তার নিজের খেয়াল খুশিমতো চলে। অন্যের গাছের আম কুড়িয়ে খায়। ছোট ভাই অপুর সঙ্গে খুনসুটি করে। মাকে সে কোনো কাজেই সহযোগিতা করে না। পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধই নেই। এগুলো দেখে সর্বজয়া খুবই চিন্তিত হয়। দুর্গাকে বকা-ঝকা করে। স্বামী হরিহরের কাছে সে মেয়ের ব্যাপারে নালিশ জানায়। ফলে তার মধ্যে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কাজ করে, যা উদ্দীপকের বিলকিস বেগমের মধ্যেও পরিলক্ষিত হয়। তাই বলা যায়, প্রদত্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকের বিলকিস বেগম যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার যথার্থ …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর