উদ্দীপকের ১ম অংশের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ১ম অংশের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো হরিহর-সর্বজয়ার অভাব-অনটন। 'আম-আঁটির ভেঁপু' গল্পে বর্ণিত হরিহর দরিদ্র বামুন। বামুন হলেও তার পরিবার আর্থিক অনটনের মধ্যে বাস করে। দেনার বোঝা টানতে গিয়ে হরিহরের পরিবার ভীষণ আর্থিক কষ্টের মধ্যে আছে। রায় বাড়ির পূজার্চনা পরিচালনা করে হরিহর। সেই বাড়ি থেকে প্রণামি হিসেবে পাওয়া আট টাকার ওপর তারা অনেকটা নির্ভরশীল। সেই টাকাও দুই-তিন মাস পরপর পাওয়া যায়। উদ্দীপকের ১ম অংশে দেখা যায়, তিনু ও আরাফের মা আর্থিক অনটনে দিন কাটায়। তারা জীবিকার সন্ধানে ভোরবেলায় বেরিয়ে যায়। তারা উভয়ই অন্যের বাসায় কাজ করে। কয়েক বাসায় কাজ করে তবেই বাড়ি ফিরে আসে। এভাবে কঠোর পরিশ্রম করে তাদের চলতে হয়। তবু যেন তাদের সংসার চলে না। তিন বেলা খাবার যোগাড় করতেই হিমশিম খেতে হয়। এমন করুণ, দৈন্যদশা সর্বজয়া ও হরিহরের সংসারেও বিদ্যমান। গল্পের এদিকটির সাথেই উদ্দীপকের ১ম অংশের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ১ম অংশের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর