শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর উদ্দীপকের সিধুর মা 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মতো পল্লিমায়ের শাশ্বত রূপ হতে পেরেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের সিধুর মা 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মতো পল্লিমায়ের শাশ্বত রূপ হতে পেরেছে। মায়ের সঙ্গে সন্তানের থাকে নাড়ির টান। সন্তান মায়ের কাছে যতটা প্রশ্রয়-আশ্রয় পায় ততটা আর কোথাও পায় না। মায়েরা সন্তানের শত শত দোষ লুকিয়ে ভালোবেসে যায়। আবার কোনো সন্তান যদি বেশি বেপরোয়া হয়ে যায় তখন মা-ই তাকে শাসন করে। কাউকে কিছু বলতে দেয় না। 'আম-আঁটির ভেঁপু' গল্পের শাশ্বত এক মাতৃরূপ সর্বজয়া। তার দুটি সন্তান। অপু ও দুর্গা। দুর্গা সারা দিন বাড়ির বাইরে বাইরে থাকে। বনে-জঙ্গলে ঘুরে ঘুরে নানা ফল সংগ্রহ করে। মেয়ের এমন দুরন্তপনায় মা সর্বজয়া ভীষণ বিরক্ত। সন্তানদের প্রতি তার ভালোবাসাও অগাধ। আবার শাসনের বেলায়ও কম যায় না। এমনই স্নেহ ও শাসনের সন্নিবেশে সর্বজয়। হয়ে উঠেছে গ্রামীণ বাঙালি মায়ের শাশ্বত রূপ। উদ্দীপকের সিধুর মায়ের মধ্যেও সর্বজয়ার রূপ পরিলক্ষিত হয়। সিধুও দুর্গার মতো ডানপিটে ও দুরন্ত। সেও সারা দিন বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। তাকে নিয়ে মায়ের কাছে নালিশের শেষ নেই। নালিশ শুনে সিধুর মায়ের কান ঝালাপালা হয়ে যায়। তারপরও সন্তানকে নিয়ে সে উদ্বিগ্ন থাকে। যার দ্বারা মূলত স্নেহের রূপ প্রকাশ পেয়েছে। সবকিছুকে ছাপিয়ে সিধুর মাও হয়ে উঠেছে বাঙালি মায়ের শাশ্বত রূপ। তাই বলা যায়, উদ্দীপকের সিধুর মা 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মতো পল্লিমায়ের শাশ্বত রূপ হতে পেরেছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

তুমি কি মনে কর উদ্দীপকের সিধুর মা 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার …

উদ্দীপক

সিধু তার দরিদ্র পিতা-মাতার একমাত্র সন্তান। সে ভীষণ ডানপিটে এবং দুরন্ত। সারাদিন গ্রামের ছেলেদের সাথে খেলাধুলা করে এবং বনে- জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রকৃতিই যেন তার একমাত্র আশ্রয়। কোন গাছের আম মিষ্টি, কার বাগানের কলা পাকল বলে- ইত্যাদি খবর তার চেয়ে কেউ ভালো জানে না। কারণ সে সারাদিন এখানে-সেখানে ঘুরে ঘুরে এসব তথ্য সংগ্রহ করে। তার এমন কাজকর্মে গ্রামের সবাই অতিষ্ঠ।অভিযোগ শুনতে শুনতে তার মায়ের কান ঝালাপালা হয়ে গেছে। তাই তার মা সব সময় সিধুর কর্মকাণ্ডে ভীষণ উদ্বিগ্ন থাকেন।

Barisal · 2024

উত্তর

হরিহর গ্রামের অন্নদা রায়ের বাড়িতে কাজ করে।

উত্তর

'আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।'-সর্বজয়ার এ কথা বলার কারণ হলো দারিদ্র্য। 'আম-আঁটির ভেঁপু' গল্পের এক দরিদ্র পরিবারের বউ সর্বজয়া। স্বামী হরিহরের রোজগার খুবই কম। দুই সন্তান নিয়ে তাদের কোনো রকমে দিন পার হয়। মাঝে মাঝে প্রচন্ড অভাবের সময় তারা অন্যের কাছে ধার করে। কিন্তু সেই ধার আর শুধতে পারে না। চারপাশ থেকে পাওনাদারেরা চাপ দিতে থাকে। এমন অবস্থায় সর্বজয়া খুবই অসহায় বোধ করে। তাই ক্ষোভে, অভিমানে সে প্রশ্নোক্ত উক্তিটি করে।

উত্তর

উদ্দীপকের সিধু চরিত্রের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে। শৈশবের আরেক নাম দুরন্তপনা। শৈশবে মানুষের জীবন কাটে নানা ধরনের আনন্দ-উল্লাস, হইহুল্লোড়ে। বিশেষ করে যারা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠে তাদের জীবন আরও বেশি রঙিন হয়। সারা দিন ছোটাছুটি, ঘোরাঘুরি করে তারা শৈশবের দিন কাটায়। 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুরন্ত এক চরিত্র দুর্গা। সে সব সময় প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু দুটো খাওয়ার সাথে তার সম্পর্ক। কোথায় কার বাগানের আম কত বড় হলো, কার গাছের জাম পেকেছে ইত্যাদি খবর তার নখদর্পণে। এমন দূরন্তপনার জন্য মা সর্বজয়া তার প্রতি ভীষণ বিরক্ত। উদ্দীপকের সিধুও এমনই দুরন্ত আর ডানপিটে। সারা দিন সে ছেলেদের সাথে খেলাধুলা করে আর বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রকৃতিই যেন তার একমাত্র আশ্রয়। সিধুকে নিয়েও তার মা উদ্বিগ্ন। তাই বলা যায়, উদ্দীপকের সিধু চরিত্রের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের সিধুর মা 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মতো পল্লিমায়ের শাশ্বত রূপ হতে পেরেছে। মায়ের সঙ্গে সন্তানের থাকে নাড়ির টান। সন্তান মায়ের কাছে যতটা প্রশ্রয়-আশ্রয় পায় ততটা আর কোথাও পায় না। মায়েরা সন্তানের শত শত দোষ লুকিয়ে ভালোবেসে যায়। আবার কোনো সন্তান যদি বেশি বেপরোয়া হয়ে যায় তখন মা-ই তাকে শাসন করে। কাউকে কিছু বলতে দেয় না। 'আম-আঁটির ভেঁপু' গল্পের শাশ্বত এক মাতৃরূপ সর্বজয়া। তার দুটি সন্তান। অপু ও দুর্গা। দুর্গা সারা দিন বাড়ির বাইরে বাইরে থাকে। বনে-জঙ্গলে ঘুরে ঘুরে নানা ফল সংগ্রহ করে। মেয়ের এমন দুরন্তপনায় মা সর্বজয়া ভীষণ বিরক্ত। সন্তানদের প্রতি তার ভালোবাসাও অগাধ। আবার শাসনের বেলায়ও কম যায় না। এমনই স্নেহ ও শাসনের সন্নিবেশে সর্বজয়। হয়ে উঠেছে গ্রামীণ বাঙালি মায়ের শাশ্বত রূপ। উদ্দীপকের সিধুর মায়ের মধ্যেও সর্বজয়ার রূপ পরিলক্ষিত হয়। সিধুও দুর্গার মতো ডানপিটে ও দুরন্ত। সেও সারা দিন বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। তাকে নিয়ে মায়ের কাছে নালিশের শেষ নেই। নালিশ শুনে সিধুর মায়ের কান ঝালাপালা হয়ে যায়। তারপরও সন্তানকে নিয়ে সে উদ্বিগ্ন থাকে। যার দ্বারা মূলত স্নেহের রূপ প্রকাশ পেয়েছে। সবকিছুকে ছাপিয়ে সিধুর মাও হয়ে উঠেছে বাঙালি মায়ের শাশ্বত রূপ। তাই বলা যায়, উদ্দীপকের সিধুর মা 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মতো পল্লিমায়ের শাশ্বত রূপ হতে পেরেছে।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।