উদ্দীপকে সবুজ ও সাকিলের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সবুজ ও সাকিলের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার চঞ্চলতার দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। আগেকার দিনে গ্রামীণ জীবনে শিশুরা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে খেলাধুলা ও খুনসুটিতে মেতে উঠত। তাদের জীবন ছিল প্রকৃতিঘনিষ্ঠ ও আনন্দময়। কিন্তু বর্তমানে প্রযুক্তির সংস্পর্শে এসে শিশুরা ঘরে বসে থেকে বিভিন্ন খেলা খেলে। উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সবুজ ও সাকিল সার্বক্ষণিক মোবাইল ফোনে মেতে থাকে। তাছাড়া টেলিভিশনে খেলা দেখাও তাদের অভ্যাসে পরিণত হয়েছে। অন্যদিকে 'আম-আঁটির ভেপু' গল্পের অপু ও দুর্গা দরিদ্র পরিবারে জন্ম হলেও প্রকৃতির সঙ্গে হেসে খেলে বড় হয়েছে। সারা দিন তারা বনে বাদাড়ে ঘুরে বেড়ায়। অন্যের গাছ থেকে আম কুড়িয়ে এনে মায়ের দৃষ্টির আড়ালে নুন ও তেল দিয়ে মেখে খায়। অর্থাৎ অপু ও দুর্গার মধ্যে চঞ্চলতা লক্ষ করা যায়, যা উদ্দীপকের সবুজ ও সাকিলের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে সবুজ ও সাকিলের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার বৈ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর