উদ্দীপকের ছেলেটার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছেলেটার সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে। শিশুরা স্বাধীন, মুক্তমনের অধিকারী। কোনো বিধি-নিষেধ শিশুদের দুরন্তপনা বন্ধ করতে পারে না। কারণ তারা স্বভাবতই হাসি-আনন্দের মধ্যে থাকতে পছন্দ করে। পারিবারিক জীবনের সমস্যা-সংকট, অভাব-অনটন শিশুর শৈশবের মুক্ত জীবনের পথে অন্তরায় হতে পারে না। উদ্দীপকে এক শিশুর দুরন্তপনার পরিচয় তুলে ধরা হয়েছে। সে নিজের খেয়াল-খুশিমতো চলে, তার যখন যা করতে ইচ্ছে করে তখন তাই করে। তার কোনো ভয় নেই, সে কারও কোনো নিষেধ মানে না। এমন খেয়ালি' জীবনের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার দুরন্তপনার মিল পাওয়া যায়। দুর্গাও শিজের খেয়াল-খুশিমতো চলে। মায়ের নিষেধ সত্ত্বেও সারা গ্রামে বনে-বাদাড়ে ছুটে বেড়ায়। আম কুড়ায়, নাটা ও রড়া ফল সংগ্রহ করে। মায়ের বকুনি শোনে, সহ্য করে, আবার ছুটে পালিয়ে যায়, ছোট ভাই অপুর সঙ্গে খুনসুটি করে। প্রকৃতির কোলেই যেন তার পরম শান্তি। তাই অভাব-অনটনের যন্ত্রণা তাকে ঘরে আটকে রাখতে পারে না। এভাবে উদ্দীপকের ছেলেটার সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার চরিত্রের সাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ছেলেটার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর