উদ্দীপকের ২য় অংশে প্রতিফলিত দিকটিই 'আম-আঁটির ভেঁপু' গল্পের উপজীব্য বিষয়।- বিশ্লেষণ করো।
উত্তর: বাস্তবিকই উদ্দীপকের ২য় অংশে প্রতিফলিত দিকটিই 'আম-আঁটির ভেঁপু' গল্পের উপজীব্য বিষয়। শৈশবকালের স্বভাবই চঞ্চলতার। এ সময় মন যা চায় তাই করতে ইচ্ছা করে। তখন মন কোনোই শাসন-বারণ মানে না। এ সময় কেবলই বনে-বাদাড়ে ঘুরতে ইচ্ছা করে। প্রকৃতির মাঝেই যেন খুঁজে পায় অনাবিল আনন্দ আর সুখ। 'আম-আঁটির ভেঁপু' গল্পের বিষয়বস্তুতে ফুটে উঠেছে দুই ভাই-বোন অপু-দুর্গার শৈশবের চঞ্চলতা। সেই সাথে দেখা যায়, প্রকৃতির মাঝে তাদের আনন্দের উচ্ছ্বাস এবং দুর্গার বাবা-মায়ের পরিবারের অর্থ-কষ্ট থেকে পরিত্রাণের চেষ্টা। দুর্গা সারাদিন গ্রামের এদিক-ওদিক ঘুরে বেড়ায়। মানুষের গাছের ফল পেড়ে খায়। বিচিত্র খেলাধুলা আর দুরন্তপনার মধ্যে ছোটো ভাই অপুকে নিয়ে সে শৈশবের আনন্দে অবগাহন করে। উদ্দীপকের ২য় অংশে এমন দিকই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ২য় অংশে দেখা যায়, বোনকে নিয়ে আরাফ সারাদিন মাঠে-ঘাটে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়। ঠিক যেন গল্পের দুর্গা। দুর্গার স্বভাব-চরিত্রও আরাফের মতো চঞ্চল। আরাফ যখন ঘুরে বেড়ায় তখন তার নাওয়া-খাওয়ার কোনো খবর থাকে না। কখনো সে নদীর ধারে কাশবনে হারিয়ে যায়। কখনো মনের আনন্দে খোলা মাঠে ঘুড়ি উড়ায়। তারা অপু-দুর্গাদের মতোই দরিদ্র। তাই বাড়ি ফিরেও মলিন বিছানায় শুয়ে পড়ে। তবু আনন্দের কমতি নেই তাদের। সারাদিন ঘুরে বেড়ানোর গল্প চলে সারাক্ষণ। এমন দুরন্তপনা দুর্গার মাঝেও বিদ্যমান। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকের ২য় অংশে অভাবী অথচ দুরন্তপনার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচ্য গল্পেরও উপজীব্য বিষয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ২য় অংশে প্রতিফলিত দিকটিই 'আম-আঁটির ভেঁপু' গল্পের উপজীব্য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর