উদ্দীপকে (i) কে ছাপিয়ে উদ্দীপক (ii) এর মর্মার্থ যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রাধান্য বিস্তার করেছে- মন্তব্যটি বিচার কর।
উত্তর: উদ্দীপক (ⅰ) কে ছাপিয়ে উদ্দীপক (ii)-এর মমার্থ যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রাধান্য বিস্তার করেছে- মন্তব্যটি যথার্থ। শৈশব মানবজীবনের সবচেয়ে সুখের সময়। শৈশব মানেই দুরন্তপনা, অনাবিল আনন্দ। এসময় কোনো পিছুটান থাকে না। পারিবারিক ঝঞ্ঝাট, দীনতা বা যেকোনো সমস্যাই থাকুক না কেন, কোনোকিছুই শৈশবের দূরন্তপনাকে আটকে রাখতে পারে না। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক শৈশবের দুরন্তপনার চিত্র তুলে ধরার প্রয়াস পেয়েছেন অপু ও দুর্গা চরিত্রের মধ্য দিয়ে। ডানপিটে কিশোরী দুর্গা, যার বয়স এগারো বছর। এই কিশোরী দিনের বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। কার বাগানের আম গুটি ধরেছে, কার বাগানের জাম পেকেছে এগুলো তার নখদর্পণে। সারা দিন বনে-জঙ্গলে ঘুরে ঘুরে নানা কিছু সে সংগ্রহ করে তারপর সেগুলো ভাইয়ের সঙ্গে ভাগ করে খায়। শৈশবে দুরন্তপনার এক চমৎকার আখ্যান রয়েছে এই গল্পে। এর পাশাপাশি পল্লি মায়ের শাশ্বত রূপ, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত পরিবার, প্রকৃতির বর্ণনা ইত্যাদি উঠে এসেছে এই গল্পে। তবে সবকিছুকে ছাপিয়ে অপু-দুর্গার শৈশবের দুরন্তপনাই এই গল্পের প্রধান সুর হয়েছে। উদ্দীপক (ii)-এও শৈশবের দুরন্তপনার চিত্র ফুটে উঠেছে, যেখানে দেখা যায় কয়েকজন দুরন্ত ছেলের দল যারা গাছের তলায় আস্তানা গড়েছে। এ বিষয়টি যেন দুর্গার প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোর বিষয়কে নির্দেশ করছে, যা আলোচ্য গল্পের প্রধান বিষয়। অপরদিকে উদ্দীপক (i)-এর চিত্র হরিহরের দারিদ্র্যকে নির্দেশ করে। তবে তা এই গল্পের মূল হয়ে ওঠেনি। তাই বলা যায়, উদ্দীপক (i)-কে ছাপিয়ে উদ্দীপক (ii)-এর মমার্থ 'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রাধান্য বিস্তার করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে (i) কে ছাপিয়ে উদ্দীপক (ii) এর মর্মার্থ যেন 'আম-আঁটির ভেঁপু…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর