উদ্দীপকের সিধু চরিত্রের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের সিধু চরিত্রের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে। শৈশবের আরেক নাম দুরন্তপনা। শৈশবে মানুষের জীবন কাটে নানা ধরনের আনন্দ-উল্লাস, হইহুল্লোড়ে। বিশেষ করে যারা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠে তাদের জীবন আরও বেশি রঙিন হয়। সারা দিন ছোটাছুটি, ঘোরাঘুরি করে তারা শৈশবের দিন কাটায়। 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুরন্ত এক চরিত্র দুর্গা। সে সব সময় প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু দুটো খাওয়ার সাথে তার সম্পর্ক। কোথায় কার বাগানের আম কত বড় হলো, কার গাছের জাম পেকেছে ইত্যাদি খবর তার নখদর্পণে। এমন দূরন্তপনার জন্য মা সর্বজয়া তার প্রতি ভীষণ বিরক্ত। উদ্দীপকের সিধুও এমনই দুরন্ত আর ডানপিটে। সারা দিন সে ছেলেদের সাথে খেলাধুলা করে আর বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রকৃতিই যেন তার একমাত্র আশ্রয়। সিধুকে নিয়েও তার মা উদ্বিগ্ন। তাই বলা যায়, উদ্দীপকের সিধু চরিত্রের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সিধু চরিত্রের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন চরিত্রের স…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর