উদ্দীপক (ii) কে ছাপিয়ে উদ্দীপক (i) এর ভাবার্থ যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রাধান্য বিস্তার করেছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক (ⅱ)-কে ছাপিয়ে উদ্দীপক (i)-এর ভাবার্থ যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রাধান্য বিস্তার করেছে- মন্তব্যটি যথার্থ। পৃথিবীতে ধনী-দরিদ্র সব শ্রেণির মানুষ বসবাস করে। সেক্ষেত্রে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবার জীবনেই আসে। কেউ চরম দারিদ্র্যের মধ্যে থেকেও জীবনের আনন্দ খুঁজে পায়। দরিদ্রতাকে জয় করে সে পরম আনন্দে দিন কাটায়। উদ্দীপক (i)-এ একদল প্রাণচঞ্চল শিশুর আনন্দময় জীবনের ছবি ভেসে উঠেছে। তারা বাঁধনহারার দল। সব বাধা পেরিয়ে তাদের জীবনে আনন্দ এসে ধরা দিয়েছে যেন প্রকৃতির হাত ধরে। অন্যদিকে উদ্দীপক (ii)-এ জনৈক ব্যক্তির নুন আনতে পানতা ফুরায় অবস্থা। দরিদ্র জীবনের ছায়াপাত ঘটেছে এখানে। এখানে আলোচ্য আনন্দিত জীবন' ও 'দরিদ্র জীবন' উভয়ই ফুটে উঠেছে 'আম-আঁটির ভেঁপু গল্পে। তবে উদ্দীপক (i) অংশটির মতো আনন্দময় শৈশবটি অপু-দুর্গার জীবনে মুখ্য হয়ে উঠেছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু ও দুর্গার আনন্দিত জীবনের চিত্র ফুটে উঠেছে। তাদের জীবনে দারিদ্র্যের কশাঘাত থাকলেও কখনই আনন্দ মিলিয়ে যায়নি। প্রকৃতিতে ঘুরে বেড়িয়ে, প্রকৃতির ফলফলাদি আহরণ করে প্রকৃতি ঘনিষ্ঠ এই দুই শিশু তাদের জীবনকে উপভোগ করেছে পরম আনন্দে। দারিদ্র্যকে ছাপিয়ে অপু ও দুর্গার আনন্দিত জীবনের এই কাহিনিই প্রাধান্য পেয়েছে আলোচ্য গল্পে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (ii) কে ছাপিয়ে উদ্দীপক (i) এর ভাবার্থ যেন 'আম-আঁটির ভেঁপু' …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর