উদ্দীপকে (i) এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে চিত্র ধরা পড়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক (ⅰ) এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যের চিত্রটি ধরা পড়েছে। এ জগতে সবার অবস্থা এক রকম নয়। কেউ বসবাস করে অর্থের প্রাচুর্যের মধ্যে, আবার কারও বসবাস চরম দরিদ্রতার মধ্যে। দরিদ্রতা হলো এমন একটি অবস্থা যা মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে অক্ষম। দরিদ্র মানুষের প্রতিদিনের জীবন কাটে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে এমনই এক দরিদ্র পরিবারের আখ্যান প্রকাশ পেয়েছে। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এক ব্রাহ্মণ পরিবারের প্রধান হরিহর। তার সামান্য আয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দিনাতিপাত করা কষ্টসাধ্য। তাই তাদেরকে ধার-দেনা করে চলতে হয়। হরিহরের ঘরের প্রতিটি কোনায় কোনায় দরিদ্রতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। উদ্দীপক-(ⅰ) এ এমনই এক দরিদ্র পরিবারের শোচনীয় অবস্থা বর্ণনা করা হয়েছে। দেখা যায়, ওখানেও নুন আনতে পান্তা ফুরায়। চাল, ডাল, আদা, পেঁয়াজসহ নিত্য ব্যবহার্য কোনোকিছুই তারা প্রয়োজন মতো কিনতে পারে না। তাই বলা যায়, উদ্দীপক-(i) এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের দরিদ্রতার চিত্রটি পরিস্ফুট হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে (i) এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে চিত্র ধরা পড়েছে তা ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর