উদ্দীপকে পঠিত গল্পের কোন দিকের ইঙ্গিত লক্ষণীয়? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে পঠিত গল্পের অপু ও দুর্গার চঞ্চলতা ও দুরন্তপনার দিকের ইঙ্গিত লক্ষণীয়। শৈশব হলো জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময় কোনো বাধা থাকে না, থাকে না কোনো নিষেধের ঘোর বা প্রভাব। মানুষের জীবনে শৈশবের দিনগুলো কাটে প্রচুর হাসি আর আনন্দে। ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো, নদীতে সাঁতার কাটা, আর সারাদিন নানা রকম খেলায় মেতে থাকা—এসবই শৈশবের বৈশিষ্ট্য। 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার জীবন ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। দুরন্ত স্বভাবের দুর্গা এক মুহূর্তও ঘরে থাকত না। প্রকৃতির সঙ্গে তার ছিল নিবিড় সখ্য। মায়ের শাসন উপেক্ষা করে সে স্বাধীনভাবে ঘুরে বেড়াত। সে আম কুড়াত, নাটা ও রড়া ফল সংগ্রহ করত। তার সঙ্গী ছিল একমাত্র ছোট ভাই অপু।উদ্দীপকেও এমন প্রাণচঞ্চলতার কথাই বলা হয়েছে। খোলা মাঠে উচ্চ স্বরে গান গাওয়া, নদী তীরে ঘুরে বেড়ানো, সাঁতার কাটা ইত্যাদি—এই চিত্তের চঞ্চলতা অপু-দুর্গার দুরন্তপনাকেই মনে করিয়ে দেয়।এভাবে তুলনা করলে দেখা যায়—উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার দুরন্তপনাকেই ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে পঠিত গল্পের কোন দিকের ইঙ্গিত লক্ষণীয়? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর