উদ্দীপকের ফুলবানু কি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের ফুলবানু 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি নয়। জীবনধারণ করে বেঁচে থাকা একটা সংগ্রাম। এ সংগ্রামে মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। দুঃখ-দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হতে হয় পদে পদে। উদ্দীপকের ফুলবানু বিধবা। স্বামী না থাকায় তার জীবনসংগ্রাম দ্বিগুণ হয়ে যায়। ছেলের ভীষণ জ্বরে ফুলবানু হাঁসের ডিম বিক্রয় করে ছেলের চিকিৎসা করায়। প্রতিবেশীদের কাছে ধার নিতে পারে না। কারণ পূর্বেই ধার নেওয়া হয়ে গেছে। অন্যদিকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া সধবা। তার স্বামী হরিহর গোমস্তার কাজ করে। কিন্তু সে জীবনসংগ্রামে লিপ্ত। ধার শোধের জন্য পাওনাদাররা কটু কথা শোনায় তাকে। তবুও সন্তানদের সে অভুক্ত রাখে না। সন্তানদের দিকে সব সময় খেয়াল রাখে। দুঃখ-দারিদ্র্যের দিক দিয়ে উদ্দীপকের ফুলবানুর সাথে আলোচ্য গল্পের সর্বজয়ার মিল থাকলেও গল্পের পরিসর বৃহৎ হওয়ায় সর্বজয়া চরিত্রের অন্য দিকগুলোর প্রকাশ ঘটে, যা উদ্দীপকের ফুলবানুর মধ্যে প্রকাশ পায় না। তাই বলা যায় যে, উদ্দীপকের ফুলবানু 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি নয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ফুলবানু কি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি? ত…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর