"উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমগ্রতা স্পর্শ করেছে।" - মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমগ্রতা স্পর্শ করেছে।"- মন্তব্যটি যথার্থ। শৈশবের সুখস্মৃতি মানুষকে সারাজীবন অনুভবতাড়িত করে। শৈশব মানুষের জীবনে এমন একটা সময় যখন কোনো বিধিনিষেধ শিশুকে ঘরে আটকে রাখতে পারে না। এ সময় শিশুরা দুরন্তপনায় মেতে ওঠে। তারা স্বাধীনভাবে মুক্তির স্বাদ গ্রহণ করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জীবনে প্রকৃতি-ঘনিষ্ঠ দুই ভাইবোনের আনন্দিত জীবনের দিক ফুটে উঠেছে। গল্পের দরিদ্র জীবন-যন্ত্রণার মধ্যেও অপু ও দুর্গার দূরন্তপনার বিষয়টি প্রধান হয়ে উঠেছে। অপু ও দুর্গার শিশুমনের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই স্মরণ করিয়ে দেয়। উদ্দীপকেও শৈশবের চিরায়ত দুরন্তপনার বিষয় লক্ষ করা যায়। খোলা মাঠে ঘুড়ি উড়ানো, অলসভাবে ঘুরে বেড়ানো, নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা যা শিশু হৃদয়কে চঞ্চল করত। এই চঞ্চল হৃদয়ের প্রকাশ ঘটেছে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার মধ্যে। উদ্দীপকে যে শিশু-কিশোর হৃদয়ের চঞ্চলতার কথা বলা হয়েছে গল্পে সবকিছু ছাপিয়ে সেই চঞ্চলতাই ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমগ্রতা স্পর্শ করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমগ্রতা স্পর্শ করেছে।" - মূল্যায়…
উদ্দীপক
Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর