"উদ্দীপকের সালেহা বেগম ও 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার উদ্বিগ্নতার স্বরূপ একই।"- বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের সালেহা বেগম ও 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার উদ্বিগ্নতার স্বরূপ একই।"- মন্তব্যটি যথার্থ। পল্লিজননীরা অতি দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে সংসারকর্ম পরিচালনা করে। সংসারের দুঃখ-দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী। তবুও তারা স্বামী-সন্তান নিয়ে দিনের পর দিন সংসারধর্ম পালনে নিজেদের নিয়োজিত রাখে। উদ্দীপকের সালেহা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। শত কষ্ট সহ্য করেও সে পঙ্গু স্বামী ও সন্তান রহিমের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করে। যদিও এই খাবার জোগাড় করতে তাকে হিমশিম খেতে হয়। অন্নসংস্থানের এ বিষয়টি নিয়ে সালেহা বেগম সব সময় উদ্বিগ্ন ও ব্যস্ত থাকে। আলোচ্য গল্পের সর্বজয়া উদ্দীপকের সালেহা বেগমের অনুরূপ চরিত্র। সর্বজয়ার স্বামী আট টাকা বেতনে রায়বাড়িতে গোমস্তার কাজ করে, যা দিয়ে সংসার চলে না। তাই সর্বজয়া ধার-কর্জ করে সংসার, কোনোভাবে সচল রাখার চেষ্টা করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া এবং উদ্দীপকের সালেহা বেগম সংগ্রামী জীবনযাপনের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। সংসারকে সচল রাখতে উভয়ে সদা সচেষ্ট। অভাবের সংসারে পরিবারের মানুষের অন্নসংস্থান করতে দুজনকে সব সময় উদ্বিগ্ন থাকতে হয়। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের সালেহা বেগম ও 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার উদ্বিগ্নত…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর