উদ্দীপকের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মাতৃয়েহ ও সংসারের কাজে ব্যস্ততা। দারিদ্রদ্র্য কখনো মানবিক সম্পর্ক নষ্ট করতে পারে না। দারিদ্র্যের কারণে পরিবারে অশান্তি বিরাজ করে। কিন্তু সন্তানদের সঙ্গে পিতা-মাতার যে স্নেহ-ভালোবাসার সম্পর্ক সেখানে দারিদ্র্য কখনো আঘাত হানতে পারে না। উদ্দীপকের খুকি ভয়ানক ব্যস্ত। কারণ তার মেয়ে পুতুলের আজ জন্মদিন। চারদিকে তাই খাওয়ার ধুম লেগেছে। ছোট টেবিলের ওপর খালা-বাটিতে চমৎকার খাবার তৈরি করে রাখা হয়েছে। পুতুলেরা বসে খাবে বলে সাজানো হয়েছে ছোট ছোট চেয়ার। 'আম-আঁটির তেঁপু' গল্পে সর্বজয়ার সংসারে অভাব। তাকে সারাক্ষণ ঘরের কাজে ব্যস্ত থাকতে হয়। দম ফেলার সময় পায় না সর্বজয়া। অপু-দুর্গার অধিকাংশ আবদারই মেটানো সম্ভব হয় না তার পক্ষে। তাই বলে স্নেহ-ভালোবাসার কোনো কমতি নেই ওদের প্রতি। দারিদ্র্য সত্ত্বেও সন্তানস্নেহে সর্বজয়া শাশ্বত এক জননী। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের সঙ্গে আলোচ্য গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মাতৃস্নেহ ও সংসারের কাজে ব্যস্ততা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর