"উদ্দীপকে বর্ণিত ভাববস্তু শিশু-কিশোর মনের আনন্দেরই বহিঃপ্রকাশ।" মন্তব্যটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'উদ্দীপকে বর্ণিত ভাষবস্তু শিশু-কিশোর মনের আনন্দেরই যহিঃপ্রকাশ।"- মন্তব্যটি যথার্থ। মানুষের জীবনের শৈশবকাল অত্যন্ত আনন্দের সময়। এ সময় শিশুরা মুক্ত-স্বাধীন জীবনযাপন করে। তাদের প্রতি বড়দের বাধা-নিষেধ অপেক্ষা মায়া-মমতাই বেশি কাজ করে। ফলে তারা দুরন্তপনায় মেতে উঠে স্বাধীন জীবনের স্বাদ গ্রহণ করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দময় জীবনের দুরন্তপনার দিকটি ফুটে উঠেছে। এ গল্পে সর্বজয়া ও হরিহরের সংসারের অভাব-অনটন ও জীবন-যন্ত্রণার বিষয় থাকলেও তাদের ছেলে-মেয়ে অপু ও দুর্গার প্রকৃতির কোলে হেসে-খেলে বেড়ানোর দিকটিই মুখ্য হয়ে উঠেছে। গল্পের দুরন্ত শিশু অপু ও দুর্গার হাসি-আনন্দের জীবনধারার সঙ্গে উদ্দীপকে বর্ণিত ছেলেটির জীবনধারা একসূত্রে গাঁথা। এই ছেলেটিও মনের আনন্দে যা খুশি তাই করে। সে কোলা ব্যাঙ, গুবরে পোকা ধরে এনে পোষে, তাদের থাকার ও খাদ্যের ব্যবস্থা করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর-সর্বজয়ার সংসারের দারিদ্র্যের চিত্র আঁকতে গিয়ে লেখক মূলত প্রকৃতির মাঝে বেড়ে ওঠা শিশুর শৈশবের ছবি এঁকেছেন। শৈশবের আনন্দের মাঝে দারিদ্র্যের কষ্ট অপু-দুর্গার জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। তারা সারা দিন মনের আনন্দে ঘুরে বেড়ায়। কুড়িয়ে আনা বিভিন্ন ফল অপু ও দুর্গা মিলেমিশে ভাগ করে খায়। ছোট অপু তার টিনের বাক্সের ভেতরে রং ওঠা কাঠের ঘোড়া, টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, কড়ি, পিস্তল, শুকনো নাটা ফল প্রভৃতি রাখে। অপুর এই আনন্দের সঙ্গে উদ্দীপকের ছেলেটির আনন্দ একসূত্রে গাঁথা। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত ভাববস্তু শিশু-কিশোর মনের আনন্দেরই বহিঃপ্রকাশ।" মন্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর