"উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার ঘর ছেড়ে একদিকে বেরিয়ে যেতে চাওয়ার কারণ নয়"-মূল্যায়ন কর।
উত্তর: 'উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার ঘর ছেড়ে একদিকে বেরিয়ে যেতে চাওয়ার কারণ নয়"- মন্তব্যটি যথার্থ। মানুষের জীবন সুখ-দুঃখের চারণক্ষেত্র। মানুষের জীবনে কখনো সুখ, কখনো দুঃখ আসে। সুখ-দুঃখ মেনে নিয়েই মানুষ জীবনের পথে এগিয়ে যায়। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত মানুষ জীবনে পথ চলতে গিয়ে নানান সমস্যা ও সংকটে পড়ে। উদ্দীপক ও 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া উভয়েই শাশ্বত মাতৃস্নেহের প্রতীক। 'তারা সন্তানের জন্য দিন-রাত পরিশ্রম করে হাসি মুখে। কিন্তু গল্পের সর্বজয়ার অভাবের সংসার। হরিহরের সামান্য আয় দিয়ে সর্বজয়ার সংসার চলে না। ছেলে-মেয়েকে একটু ভালো খাবার ও পোশাক দিতে পারে না। পাওনাদাররাও সব সময় তাগাদা দিতে থাকে। তাই সর্বজয়ার মনে হয় ঘর ছেড়ে একদিকে বেরিয়ে যেতে। সংসারের কাজের ব্যস্ততা ও মাতৃস্নেহের দিক থেকে উদ্দীপকের পুতুলের মায়ের সঙ্গে আলোচ্য গল্পের সর্বজয়ার সাদৃশ্য, রয়েছে। তবে এ সাদৃশ্যপূর্ণ দিকটি সর্বজয়ার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণ নয়। সে বেরিয়ে যেতে চায় সংসারে অভাবের তাড়নায়। সন্তানদের ভালো খাবার ও কাপড় দিতে না পারার কারণে। তাই আমরা বলতে পারি যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার ঘর ছেড়ে এ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর